অটোপাস চাওয়া শিক্ষার্থীদের হাতে নাজেহাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ির উপর আবারও চড়াও হয়ে তাকে নাজেহাল করেছেন অটোপাশের দাবিতে আন্দোলনরত ডিগ্রী তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।  সোমবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকা ফেরার পথে হামলার শিকার হন তিনি। অটোপাশের দাবি নাকচ করে অধ্যাপক ড. আমানুল্লাহ আরও বলেন, সামনের দিনগুলোতে শিক্ষার গুণগতমান বজায় রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস এবং গ্রেস নিরুৎসাহিত করছে। এ ব্যাপারে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় একবার অটোপাস দিলে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। এর আগে গত বছরের ২১ মে অটোপাশের দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় আহত হয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow