অটোরিকশাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফৌজদারহাট জলিল গেটে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. ইয়াসিন হোসেন (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মিল্টন মন্ডল। প্রত্যক্ষদর্শী মো. আবু সাঈদ জানান, মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ঠিক তার উল্টো পথেই আসছিল একটি অটোরিকশা। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের ওপর পড়ে যায়। এতে চট্টগ্রামমুখী আরেকটি পিকআপ তার মাথার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মো. মিন্টন মন্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অজ্ঞাত পিকআপটি দ্রুত চলে যাওয়ায় হেফাজতে নেওয়া সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ
চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফৌজদারহাট জলিল গেটে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. ইয়াসিন হোসেন (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মিল্টন মন্ডল।
প্রত্যক্ষদর্শী মো. আবু সাঈদ জানান, মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ঠিক তার উল্টো পথেই আসছিল একটি অটোরিকশা। অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের ওপর পড়ে যায়। এতে চট্টগ্রামমুখী আরেকটি পিকআপ তার মাথার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মো. মিন্টন মন্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অজ্ঞাত পিকআপটি দ্রুত চলে যাওয়ায় হেফাজতে নেওয়া সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?