অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের স্মৃতিটা এবারও প্রায় ফিরিয়ে এনেছিল সৌদি আরব। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে লিড নিয়ে তা ৭৯ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল মরুর দেশটি। তবে শেষ মুহূর্তের ঝড়ে নিশ্চিত জয় হাতছাড়া হলেও লাতিন পরাশক্তি উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়ে মাঠ ছেড়েছে এশিয়ান জায়ান্টরা। ম্যাচটি ড্র হলেও উরুগুয়ের জন্য এটি ছিল এক প্রকার হারের সমান। ম্যাচের শুরু থেকেই উরুগুয়ে একের পর এক আক্রমণাত্মক ফুটবল খেলে জালের দেখা পাওয়ার একাধিক সুবর্ণ সুযোগ তৈরি করে। কিন্তু লাতিন আমেরিকার এই দলটির সামনে একাই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সৌদি আরবের তারকা গোলরক্ষক মোহাম্মদ আল–ওয়াইস। পুরো ম্যাচজুড়ে উরুগুয়ের স্ট্রাইকারদের নেওয়া নিশ্চিত ৯টি গোলার মতো শট অসাধারণ দক্ষতায় সেভ করেন তিনি। আল-ওয়াইসের এই অতিমানবীয় পারফরম্যান্সই মূলত ম্যাচজুড়ে উরুগুয়েকে হতাশায় ডুবিয়ে রাখে। ম্যাচের ৪১ মিনিটে আবদুলেলাহ আল–আমরির গোলে এগিয়ে যাওয়া সৌদি আরব দুর্দান্ত ডিফেন্সের প্রদর্শন করে ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে। তবে ম্যাচের ৮০ মিনিটে গিয়ে অবশেষে সৌদি আরবের ডিফেন্স

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের স্মৃতিটা এবারও প্রায় ফিরিয়ে এনেছিল সৌদি আরব। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪১ মিনিটে লিড নিয়ে তা ৭৯ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল মরুর দেশটি। তবে শেষ মুহূর্তের ঝড়ে নিশ্চিত জয় হাতছাড়া হলেও লাতিন পরাশক্তি উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়ে মাঠ ছেড়েছে এশিয়ান জায়ান্টরা। ম্যাচটি ড্র হলেও উরুগুয়ের জন্য এটি ছিল এক প্রকার হারের সমান। ম্যাচের শুরু থেকেই উরুগুয়ে একের পর এক আক্রমণাত্মক ফুটবল খেলে জালের দেখা পাওয়ার একাধিক সুবর্ণ সুযোগ তৈরি করে। কিন্তু লাতিন আমেরিকার এই দলটির সামনে একাই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সৌদি আরবের তারকা গোলরক্ষক মোহাম্মদ আল–ওয়াইস। পুরো ম্যাচজুড়ে উরুগুয়ের স্ট্রাইকারদের নেওয়া নিশ্চিত ৯টি গোলার মতো শট অসাধারণ দক্ষতায় সেভ করেন তিনি। আল-ওয়াইসের এই অতিমানবীয় পারফরম্যান্সই মূলত ম্যাচজুড়ে উরুগুয়েকে হতাশায় ডুবিয়ে রাখে। ম্যাচের ৪১ মিনিটে আবদুলেলাহ আল–আমরির গোলে এগিয়ে যাওয়া সৌদি আরব দুর্দান্ত ডিফেন্সের প্রদর্শন করে ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে। তবে ম্যাচের ৮০ মিনিটে গিয়ে অবশেষে সৌদি আরবের ডিফেন্স ভাঙতে সক্ষম হয় উরুগুয়ে। মাক্সিমিলিয়ানো আরাউহোর দুর্দান্ত এক ফিনিশিংয়ে সমতায় ফেরে উরুগুয়ে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতাতেই শেষ হয় মাঠের লড়াই। নিশ্চিত জয়ের হাতছাড়া হওয়ার আফসোস থাকলেও বিশ্বমঞ্চে উরুগুয়ের মতো পরাশক্তিকে আটকে দিয়ে ১ পয়েন্ট পাওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow