অতিরিক্ত অর্থ আদায়, ইজারাদারকে জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারের পশুর হাটে সরকার নির্ধারিত হারের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার সাড়ে সাত রশি পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ পেয়ে প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় হাটের ইজারাদার মো. হায়দার মল্লিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায় বরদাস্ত করা হবে না। ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow