`অতিরিক্ত ছুটি’ নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ

চলতি মাসে পবিত্র আশুরা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ছুটি পেলেও এবার কোনো বাড়তি ছুটি মিলছে না, কারণ আশুরা সাপ্তাহিক ছুটির দিনের মধ্যেই পড়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের আশুরার সম্ভাব্য ছুটি নির্ধারিত হয়েছে ২৬ জুন (শুক্রবার)। ওই দিন নির্বাহী আদেশে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে মহররম মাস শুরুর চাঁদ দেখা নির্ভর করে তারিখে পরিবর্তন আসতে পারে। জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন এবং সে অনুযায়ী আশুরা পড়বে ২৬ জুন (শুক্রবার)। আর জিলহজ ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন (শনিবার), ফলে আশুরা হবে ২৭ জুন (শনিবার)। যেহেতু শুক্রবার ও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি, তাই এবার আশুরার কারণে আলাদা কোনো অতিরিক্ত ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা। এদিকে ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আগামী মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বাংলাদেশের আকাশে কোথাও পব

`অতিরিক্ত ছুটি’ নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ

চলতি মাসে পবিত্র আশুরা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ছুটি পেলেও এবার কোনো বাড়তি ছুটি মিলছে না, কারণ আশুরা সাপ্তাহিক ছুটির দিনের মধ্যেই পড়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের আশুরার সম্ভাব্য ছুটি নির্ধারিত হয়েছে ২৬ জুন (শুক্রবার)। ওই দিন নির্বাহী আদেশে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে মহররম মাস শুরুর চাঁদ দেখা নির্ভর করে তারিখে পরিবর্তন আসতে পারে। জিলহজ মাস ২৯ দিনে শেষ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৬ জুন এবং সে অনুযায়ী আশুরা পড়বে ২৬ জুন (শুক্রবার)। আর জিলহজ ৩০ দিন পূর্ণ হলে মহররমের চাঁদ দেখা যাবে ১৭ জুন (শনিবার), ফলে আশুরা হবে ২৭ জুন (শনিবার)।

যেহেতু শুক্রবার ও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি, তাই এবার আশুরার কারণে আলাদা কোনো অতিরিক্ত ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা।

এদিকে ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আগামী মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন নম্বর বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

মহররম আরবি হিজরি সনের প্রথম মাস। মাসটির ১০ তারিখের দিনকে আশুরা বলা হয়। মহররম মাসকে হাদিসে আল্লাহর মাস বলে সম্মানিত করা হয়েছে। এ মাসের ১০ তারিখ ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow