অদ্ভুত কারণে স্থগিত লা লিগার ম্যাচ, এক দলের তীব্র আপত্তি
স্টেডিয়ামের মাঠে ছত্রাকের সংক্রমণের কারণে লা লিগায় সেল্টা ভিগো ও ওসাসুনার মধ্যকার মৌসুমের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়েছে। রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটি নতুন সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। লা লিগা জানিয়েছে, দুই ক্লাব এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সম্মতিতেই ম্যাচটি স্থগিত করা হয়েছে। স্টেডিয়ামের মাঠে ছড়িয়ে পড়া একটি ‘অসুস্থতা’র কারণে খেলা আয়োজন করা সম্ভব হচ্ছিল না। তবে নতুন সূচি নিয়ে আপত্তি জানিয়েছে ওসাসুনা। ক্লাবটির দাবি, ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত তাদের স্বার্থের পরিপন্থী এবং এটি দুই ক্লাবের মধ্যে হওয়া আগের সমঝোতাকেও অকার্যকর করে দিয়েছে। ওসাসুনার পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচটি ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর আয়োজনের বিষয়ে দুই ক্লাব সম্মত হয়েছিল। আন্তর্জাতিক বিরতির সময় ওই ম্যাচ আয়োজন করলে দুই দলের সূচিতে অতিরিক্ত চাপ পড়ত না এবং মৌসুমের শুরুতে খেলোয়াড়দের পুনরুদ্ধারের জন্যও পর্যাপ্ত সময় পাওয়া যেত। এক বিবৃতিতে ওসাসুনা বলেছে, ছত্রাকের কারণে মাঠের খারাপ অবস্থার বিষয়টি তারা বুঝতে পারছে এবং নির্ধারিত সময়ে ম্যাচটি আয়োজন সম
স্টেডিয়ামের মাঠে ছত্রাকের সংক্রমণের কারণে লা লিগায় সেল্টা ভিগো ও ওসাসুনার মধ্যকার মৌসুমের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়েছে। রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটি নতুন সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
লা লিগা জানিয়েছে, দুই ক্লাব এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সম্মতিতেই ম্যাচটি স্থগিত করা হয়েছে। স্টেডিয়ামের মাঠে ছড়িয়ে পড়া একটি ‘অসুস্থতা’র কারণে খেলা আয়োজন করা সম্ভব হচ্ছিল না।
তবে নতুন সূচি নিয়ে আপত্তি জানিয়েছে ওসাসুনা। ক্লাবটির দাবি, ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত তাদের স্বার্থের পরিপন্থী এবং এটি দুই ক্লাবের মধ্যে হওয়া আগের সমঝোতাকেও অকার্যকর করে দিয়েছে।
ওসাসুনার পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচটি ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর আয়োজনের বিষয়ে দুই ক্লাব সম্মত হয়েছিল। আন্তর্জাতিক বিরতির সময় ওই ম্যাচ আয়োজন করলে দুই দলের সূচিতে অতিরিক্ত চাপ পড়ত না এবং মৌসুমের শুরুতে খেলোয়াড়দের পুনরুদ্ধারের জন্যও পর্যাপ্ত সময় পাওয়া যেত।
এক বিবৃতিতে ওসাসুনা বলেছে, ছত্রাকের কারণে মাঠের খারাপ অবস্থার বিষয়টি তারা বুঝতে পারছে এবং নির্ধারিত সময়ে ম্যাচটি আয়োজন সম্ভব না হওয়ায় সেল্টা ভিগোর প্রচেষ্টার প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। তবে নতুন সূচি নির্ধারণের প্রক্রিয়ায় তারা ক্ষুব্ধ।
ওসাসুনার অভিযোগ, লা লিগা ও আরএফইএফ দুই ক্লাবের সম্মতির বিষয়টি জানার পরও তাদের মতামত উপেক্ষা করে ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
ক্লাবটি বলেছে, প্রাথমিকভাবে ম্যাচ স্থগিত হওয়ার কারণে যে দলটি নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন সূচিতেও সেই দলটিই আবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।
ম্যাচের মাঠ এস্তাদিও ডি বালায়ডোস বুধবার পরিদর্শন করেন লা লিগার কর্মকর্তারা। সেল্টা ভিগো জানিয়েছে, গত সপ্তাহেও লিগ কর্তৃপক্ষ মাঠ পরিদর্শন করেছিল এবং মাঠে ছড়িয়ে পড়া রোগ নির্মূলের জন্য চলমান কাজকে অনুমোদন দিয়েছিল।
কিন্তু সাম্প্রতিক আবহাওয়ার কারণে মাঠের উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে শেষ পর্যন্ত ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে সেল্টা।
এদিকে ম্যাচ শুরুর মাত্র তিন দিন আগে স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় লা লিগা ও ফেডারেশনের সমালোচনা করেছে ওসাসুনা। তাদের ভাষায়, শেষ মুহূর্তে সূচি পরিবর্তনের ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, যা ‘দূরদর্শিতা ও দায়িত্বশীলতার অভাবের’ প্রতিফলন।
২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য ও অসম্মানজনক’ বলেও উল্লেখ করেছে ওসাসুনা।
বিবৃতির শেষ দিকে ক্ষোভ প্রকাশ করে ক্লাবটি বলেছে, ‘এটা ফুটবল নয়-এটা লা লিগা।’
এমএমআর
What's Your Reaction?