অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েই বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন তামিম ইকবাল। এর মধ্যে অন্যতম আলোচিত ‘ক্যাপ্টেনস কার্ড’। জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মানিত করতে চালু করা হয়েছে এই বিশেষ কার্ড। এই কার্ডে রয়েছে নিম্নোক্ত সুবিধা... এক. ক্যাপ্টেনস কার্ডটি একজন অধিনায়ক আজীবন আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএল থেকে শুরু করে যেকোনো ক্রিকেটীয় আয়োজনে স্টেডিয়ান পাস হিসেবে ব্যবহার করতে পারবেন। দুই. এই কার্ডের মাধ্যমে অধিনায়করা হেলথ ইনস্যুরেন্সের সুবিধা পাবেন। এছাড়া যেকোনো ধরনের অসুস্থতায় বিসিবির মেডিকেল দল তাদের সাহায্য করবে। তাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করবে বিসিবি। তিন. স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ভিআইপিরা যে সুবিধা পান সেই সুবিধা পাবেন অধিনায়করা। অধিনায়কদের জন্য এই বাড়তি সুবিধাকে এই যুগের বৈষম্য হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য। এক ফেসবুক স্ট্যাটাসে তামিম ইকবালকে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি। ক্যাপ্টেনস কার্ড নিয়ে তাপস বৈশ্যর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু জাগো নিউজের পাঠকদে

অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে স্বল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েই বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন তামিম ইকবাল। এর মধ্যে অন্যতম আলোচিত ‘ক্যাপ্টেনস কার্ড’।

জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মানিত করতে চালু করা হয়েছে এই বিশেষ কার্ড। এই কার্ডে রয়েছে নিম্নোক্ত সুবিধা...

এক. ক্যাপ্টেনস কার্ডটি একজন অধিনায়ক আজীবন আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএল থেকে শুরু করে যেকোনো ক্রিকেটীয় আয়োজনে স্টেডিয়ান পাস হিসেবে ব্যবহার করতে পারবেন।

দুই. এই কার্ডের মাধ্যমে অধিনায়করা হেলথ ইনস্যুরেন্সের সুবিধা পাবেন। এছাড়া যেকোনো ধরনের অসুস্থতায় বিসিবির মেডিকেল দল তাদের সাহায্য করবে। তাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করবে বিসিবি।

তিন. স্টেডিয়ামে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ভিআইপিরা যে সুবিধা পান সেই সুবিধা পাবেন অধিনায়করা।

অধিনায়কদের জন্য এই বাড়তি সুবিধাকে এই যুগের বৈষম্য হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য। এক ফেসবুক স্ট্যাটাসে তামিম ইকবালকে রীতিমত ধুয়ে দিয়েছেন তিনি।

ক্যাপ্টেনস কার্ড নিয়ে তাপস বৈশ্যর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘এই যুগের বৈষম্য!!
আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন‍্য এসি বক্স আর অন‍্য জাতীয় দলের সতীর্থদের জন‍্য সাধারণ গ‍্যালারি!! আর এখন তো কার্ড!!
একদিন ভিডিও করে সকলকে বলবো এই যুগেও কেমন বৈষম্য হয়!!
অধিনায়করা রাজা আর অন‍্যরা প্রজা!!
অধিনায়ক হলেই তুমি চৌধুরি আর অন‍্য সতীর্থরা?
খেলে তো সকলেই মিলে ১১জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়ার!!
রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন….. রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনখোরা অধিনায়ক এসি বক্সে……….
কারো যদি আত্মসম্মান তাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে……. যারা কার্ড পাইছে তারা করবে না কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরি হইছে………
অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন‍্য সতীর্থদের!!
এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি…….
এই যুগে এটা চরম বৈষম্য……………..
আমি চাই আর যেনো কখনোই কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়……… সব দেখা হয়ে গেছে……।’

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow