অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বৈশ্বিক জ্বালানি সংকট ও হামের প্রাদুর্ভাবের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই নেওয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, বেশিরভাগ অভিভাবক চাচ্ছে অনলাইনে ক্লাস করার, কিন্তু সরকার চাচ্ছে অনলাইনের পাশাপাশি অফলাইনে ক্লাস নেওয়ার। তাই সপ্তাহে কতদিন অনলাইন আর কতদিন অফলাইনে ক্লাস নেওয়া হবে তা নির্ধারণ করে প্রস্তাব প্রস্তুত করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা দেবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আরএমএম/ইএ

অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বৈশ্বিক জ্বালানি সংকট ও হামের প্রাদুর্ভাবের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই নেওয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

তিনি বলেন, বেশিরভাগ অভিভাবক চাচ্ছে অনলাইনে ক্লাস করার, কিন্তু সরকার চাচ্ছে অনলাইনের পাশাপাশি অফলাইনে ক্লাস নেওয়ার।

তাই সপ্তাহে কতদিন অনলাইন আর কতদিন অফলাইনে ক্লাস নেওয়া হবে তা নির্ধারণ করে প্রস্তাব প্রস্তুত করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা দেবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

আরএমএম/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow