অনলাইন ক্লাস কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে, কখন-কীভাবে

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইনে সমন্বিত ক্লাস চালুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন অনলাইনে ও তিনদিন অফলাইনে বা সশরীরে ক্লাস চালু করা হবে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো স্পষ্ট করে বিজ্ঞপ্তি বা নির্দেশনা জারি করা হয়নি। ফলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা উদ্বিগ্ন। অনলাইন ক্লাস কোন কোন স্কুলেদেশের মহানগর এলাকার বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করেছে সরকার। তবে পরীক্ষামূলকভাবে প্রথমে শুধু ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করা হবে। উদাহরণ হিসেবে শিক্ষামন্ত্রী কিছু প্রতিষ্ঠানের নামও উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষামন্ত্রীর ভাষ্য, ‌‘আমরা শুরুতে ঢাকার কিছু প্রতিষ্ঠানে এটা করতে চাই। ভিকারুননিসায় হতে পারে, রাজউকে হতে পারে। আবার রেসিডেন্সিয়ালও থাকতে পারে। অন্যদের মধ্যে কেউ যদি আগ্রহ দেখান, তারাও চালু করতে পারেন। বেশি শিক্ষার্থী রয়েছে, আবার সক্ষমতাও রয়েছে- এমন প্রতিষ্

অনলাইন ক্লাস কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে, কখন-কীভাবে

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইনে সমন্বিত ক্লাস চালুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন অনলাইনে ও তিনদিন অফলাইনে বা সশরীরে ক্লাস চালু করা হবে।

বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো স্পষ্ট করে বিজ্ঞপ্তি বা নির্দেশনা জারি করা হয়নি। ফলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা উদ্বিগ্ন।

অনলাইন ক্লাস কোন কোন স্কুলে
দেশের মহানগর এলাকার বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করেছে সরকার। তবে পরীক্ষামূলকভাবে প্রথমে শুধু ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করা হবে। উদাহরণ হিসেবে শিক্ষামন্ত্রী কিছু প্রতিষ্ঠানের নামও উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

শিক্ষামন্ত্রীর ভাষ্য, ‌‘আমরা শুরুতে ঢাকার কিছু প্রতিষ্ঠানে এটা করতে চাই। ভিকারুননিসায় হতে পারে, রাজউকে হতে পারে। আবার রেসিডেন্সিয়ালও থাকতে পারে। অন্যদের মধ্যে কেউ যদি আগ্রহ দেখান, তারাও চালু করতে পারেন। বেশি শিক্ষার্থী রয়েছে, আবার সক্ষমতাও রয়েছে- এমন প্রতিষ্ঠানগুলোতে এটা প্রথমে চালু করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি কোন কোন স্কুল অনলাইন ও অফলাইনের সমন্বয়ে ক্লাস নেবে, তা সেই প্রতিষ্ঠান শিক্ষার্থী-অভিভাবকদের জানাবে। মন্ত্রণালয় শুধু এলাকা ও পদ্ধতি নির্ধারণ করে দেবে।

ক্লাস অনলাইনে কতদিন, অফলাইনে কতদিন
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হবে, সেখানে শনিবারের ছুটি বাতিল করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনি, সোম ও বুধবার সশরীরে বা অফলাইনে ক্লাস হবে। এ দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে আসতে হবে।

রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। এ তিনদিন শিক্ষার্থীরা বাসায় থাকবে। ক্লাস হবে অনলাইনে। তবে শিক্ষকদের স্কুলে এসে অনলাইনে ক্লাস নিতে হবে।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চাই আমরা। সপ্তাহের শনি, সোম ও বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। অনলাইনে ক্লাস নিতে শিক্ষকরা স্কুলে আসবেন, সব ব্যবস্থা সেখানে থাকবে; তারা ক্লাস নেবেন। বাসা থেকে শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হবে।

কবে থেকে এ পদ্ধতি চালু হবে
শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী সপ্তাহ থেকে এ অনলাইন-অফলাইনের সমন্বয়ে ক্লাস শুরু হবে। সেটা হতে পারে সোমবার থেকে। তার আগেই যেসব প্রতিষ্ঠান এ পদ্ধতি চালু করবে, তাদের ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।

এএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow