অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

দিনাজপুর ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার কুয়াতপুর হামিদপুর (বিহারীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শাফিউল ইসলাম (৩০), একই উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের মাহতাব হোসেনের ছেলে নাহিদ হাসান (২৬) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর হামিদপুর গ্রামের আব্দুল খলিল মিয়ার ছেলে শাহীন মিয়া (২৪) ও আলী হোসেনের ছেলে রানা মিয়া (২৫)। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্

অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
দিনাজপুর ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার কুয়াতপুর হামিদপুর (বিহারীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শাফিউল ইসলাম (৩০), একই উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের মাহতাব হোসেনের ছেলে নাহিদ হাসান (২৬) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর হামিদপুর গ্রামের আব্দুল খলিল মিয়ার ছেলে শাহীন মিয়া (২৪) ও আলী হোসেনের ছেলে রানা মিয়া (২৫)। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন জুয়ার প্লাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা মাস্টার এজেন্ট হিসেবে জুয়ার গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এবং বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে অর্থ লেনদেন করতো। র‍্যাব জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে শাফিউল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে বুধবার ভোর পৌনে ৬টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর হামিদপুর (বিহারীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে শাহীন মিয়া, রানা মিয়া ও নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র‍্যাব জানায়, অনলাইন জুয়া, ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow