অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

গাইবান্ধার সাদুল্লাপুরে অনলাইন জুয়া ও ক্যাসিনোর নেশায় পড়ে সর্বস্ব হারিয়ে জোবেদ আলী (৫০) নামের এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া (দশানি) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জোবেদ আলী ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা জোবেদ আলী গত কিছুদিন ধরে গোপনে ক্ষতিকর অনলাইন জুয়া ও ক্যাসিনোতে আসক্ত হয়ে পড়েন। জুয়ায় হেরে ক্রমান্বয়ে তিনি বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। একপর্যায়ে সর্বস্ব হারিয়ে তীব্র মানসিক চাপ ও ঋণগ্রস্ততার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি করেছেন স্বজনরা। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমানে অনলাইন ক্যাসিনো ও অবৈধ জুয়ার বিস্তার তরুণ সমাজের পাশাপাশি নিম্নআয়ের সাধারণ মানুষের জীবনেও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। এই মরণনেশার ফাঁদে পড়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তারা অবিলম্বে এসব অবৈধ অনলাইন জুয়ার কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক
গাইবান্ধার সাদুল্লাপুরে অনলাইন জুয়া ও ক্যাসিনোর নেশায় পড়ে সর্বস্ব হারিয়ে জোবেদ আলী (৫০) নামের এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া (দশানি) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জোবেদ আলী ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা জোবেদ আলী গত কিছুদিন ধরে গোপনে ক্ষতিকর অনলাইন জুয়া ও ক্যাসিনোতে আসক্ত হয়ে পড়েন। জুয়ায় হেরে ক্রমান্বয়ে তিনি বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। একপর্যায়ে সর্বস্ব হারিয়ে তীব্র মানসিক চাপ ও ঋণগ্রস্ততার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি করেছেন স্বজনরা। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমানে অনলাইন ক্যাসিনো ও অবৈধ জুয়ার বিস্তার তরুণ সমাজের পাশাপাশি নিম্নআয়ের সাধারণ মানুষের জীবনেও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। এই মরণনেশার ফাঁদে পড়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তারা অবিলম্বে এসব অবৈধ অনলাইন জুয়ার কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এরপর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow