অনলাইনে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতেন তারা

অনলাইনে সহজে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) ও মো. শাকিল রানা (৩০)। আরও পড়ুন ৫ চীনা নাগরিকসহ প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেফতার ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলা ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হলে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে আসছে। প্রতারণার উদ্

অনলাইনে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতেন তারা

অনলাইনে সহজে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (দক্ষিণ) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) ও মো. শাকিল রানা (৩০)।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে করা একটি মামলা ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হলে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে আসছে। প্রতারণার উদ্দেশ্যে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতির অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করে আসছিল।

তিনি বলেন, প্রতারকরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করতো। এসব ভুয়া প্ল্যাটফর্মে প্রকাশিত বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই সেখানে উল্লেখিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করতেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করা হতো।

নিয়াজ মেহেদী বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে গাজীপুর জেলার আশুলিয়ার জিরানী বাজারস্থ কাবাব প্লাজায় অভিযান পরিচালনা করে বাবলু ওরফে সূর্য ও শাহিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় একই দিন রাতে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় অভিযান পরিচালনা করে তুষার মিয়া, আতিকুর রহমান ওরফে নিরব রানা এবং লিখন ওরফে ইমনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকা থেকে শাকিল রানাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী

কেআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow