অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চারটি রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। উল্লেখ্য, রোববারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে এদিন পর্যন্ত মোট ৩০০টি ফ্লাইট বাতিল হলো।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চারটি রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।
উল্লেখ্য, রোববারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে এদিন পর্যন্ত মোট ৩০০টি ফ্লাইট বাতিল হলো।
What's Your Reaction?