অনিশ্চয়তা কাটেনি বাবরকে নিয়ে

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমকে পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডান হাতের আঙুলে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারলে দলে তার অন্তর্ভূক্তি নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন বাবর। এরপর বেকেনহ্যামে পেশাদার কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পান তিনি। ব্যথার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এবং ম্যাচের বাকি অংশে আর খেলেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটিকে সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে জানিয়েছিল। পাকিস্তান দল লিডসে পোঁছে হেডিংলিতে অনুশীলন করেছে প্রথম টেস্টকে সামনে রেখে। নেটে বেশিক্ষণ ব্যাটিং করেননি তিনি। অস্বস্তিতে দেখা না গেলেও অল্প সময়ই ব্যাটিং করেছেন তিনি। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস জানিয়েছেন, বাবরকে নিয়ে মেডিকেল প্যানেল ও নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি বলেন, ‘তিনি খেলবেন কি না, সেই সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে। আজ সেতিনি কিছু থ্রোডাউন ও ব্যাটিং অনুশীলন করেছে। তবে আমাদের মেডিকেল পরামর্শ মেনে চলতে হবে।’ বাবর খেলতে না পারলে পাকিস্তানের ম

অনিশ্চয়তা কাটেনি বাবরকে নিয়ে

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাবর আজমকে পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডান হাতের আঙুলে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারলে দলে তার অন্তর্ভূক্তি নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন বাবর। এরপর বেকেনহ্যামে পেশাদার কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পান তিনি। ব্যথার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এবং ম্যাচের বাকি অংশে আর খেলেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটিকে সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে জানিয়েছিল।

পাকিস্তান দল লিডসে পোঁছে হেডিংলিতে অনুশীলন করেছে প্রথম টেস্টকে সামনে রেখে। নেটে বেশিক্ষণ ব্যাটিং করেননি তিনি। অস্বস্তিতে দেখা না গেলেও অল্প সময়ই ব্যাটিং করেছেন তিনি।

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস জানিয়েছেন, বাবরকে নিয়ে মেডিকেল প্যানেল ও নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি বলেন, ‘তিনি খেলবেন কি না, সেই সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে। আজ সেতিনি কিছু থ্রোডাউন ও ব্যাটিং অনুশীলন করেছে। তবে আমাদের মেডিকেল পরামর্শ মেনে চলতে হবে।’

বাবর খেলতে না পারলে পাকিস্তানের মিডল অর্ডারে সৌদ শাকিল ও আওয়াইস জাফর দুজনেরই জায়গা হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা শাকিল প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন এবং এমনিতেই একাদশে থাকার সম্ভাবনা ছিল। বাবর না খেললে আওয়াইসেরও সুযোগ তৈরি হবে।

অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের অবস্থা তুলনামূলক ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আঙুলে চোট পেয়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। বেকেনহ্যামের প্রস্তুতি ম্যাচেও ছিলেন না। তবে হেডিংলিতে নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow