অনিয়ম রুখতে পরিবেশমন্ত্রীর ডিজিটাল উদ্যোগ
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। নাগরিক ভোগান্তি লাঘবে তার চালু করা হটলাইন ও ওয়েবসাইটে গত কয়েক দিনেই ব্যাপক সাড়া মিলেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ইতোমধ্যে ওয়েবসাইটে ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পাওয়া গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তার পোস্টে উল্লেখ করেন, আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তিনি প্রথমবারের মতো এই ডিজিটাল অভিযোগ ব্যবস্থা ও হটলাইন নম্বরটি (০১৭৩০০-০৪৮৪৪) জনগণের জন্য উন্মুক্ত করেন। লক্ষ্য ছিল তার নির্বাচনী এলাকাকে সব ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মমুক্ত রাখা। জনগণের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করে দ্রুত ও সুশৃঙ্খল সমাধানের স্বার্থে অভিযোগগুলো সরাসরি ওয়ে
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। নাগরিক ভোগান্তি লাঘবে তার চালু করা হটলাইন ও ওয়েবসাইটে গত কয়েক দিনেই ব্যাপক সাড়া মিলেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ইতোমধ্যে ওয়েবসাইটে ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পাওয়া গেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তার পোস্টে উল্লেখ করেন, আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তিনি প্রথমবারের মতো এই ডিজিটাল অভিযোগ ব্যবস্থা ও হটলাইন নম্বরটি (০১৭৩০০-০৪৮৪৪) জনগণের জন্য উন্মুক্ত করেন। লক্ষ্য ছিল তার নির্বাচনী এলাকাকে সব ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মমুক্ত রাখা।
জনগণের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করে দ্রুত ও সুশৃঙ্খল সমাধানের স্বার্থে অভিযোগগুলো সরাসরি ওয়েবসাইটে দাখিল করা শ্রেয়। এতে তথ্যের সঠিকতা যাচাই ও ব্যবস্থা গ্রহণ সহজতর হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে প্রথমবারের মতো বিজয়ী হন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘ সময় পর ফেনী জেলা থেকে কেউ মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পাওয়ায় স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, মন্ত্রীর এই আধুনিক ও কঠোর পদক্ষেপ জেলায় রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।
What's Your Reaction?