অনুমোদনহীন মসলা বিক্রির দায়ে ‘রনক্স মার্ট’-কে এক লাখ টাকা জরিমানা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অনুমোদনহীন মসলা বিক্রয় অপরাধে সুপার শপ ‘রনক্স মার্ট’ নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ২৮ জুলাই বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার-এর নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-জি, রোড-১, হোল্ডিং ৭১৪/এ অবস্থিত ‘রনক্স মার্ট’-এ কোনো প্রকার মোড়কজাত সনদ ছাড়াই মসলা জাতীয় পণ্য বিক্রি ও বিতরণ করা হচ্ছিল। বিএসটিআই আইন ও বিধি লঙ্ঘন করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন- বিএসটিআই’র পরীক্ষক (মেট্রোলজি) মো. মশিউর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান। জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুমোদনহীন মসলা বিক্রির দায়ে ‘রনক্স মার্ট’-কে এক লাখ টাকা জরিমানা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিএসটিআই-এর মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অনুমোদনহীন মসলা বিক্রয় অপরাধে সুপার শপ ‘রনক্স মার্ট’ নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

২৮ জুলাই বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার-এর নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-জি, রোড-১, হোল্ডিং ৭১৪/এ অবস্থিত ‘রনক্স মার্ট’-এ কোনো প্রকার মোড়কজাত সনদ ছাড়াই মসলা জাতীয় পণ্য বিক্রি ও বিতরণ করা হচ্ছিল। বিএসটিআই আইন ও বিধি লঙ্ঘন করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন- বিএসটিআই’র পরীক্ষক (মেট্রোলজি) মো. মশিউর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান।

জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow