অনুষ্ঠানে ফুল কেনার টাকায় জায়নামাজ ও গীতা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন

দিনাজপুরে একটি চেক বিতরণ অনুষ্ঠানে ফুল না নিয়ে ওই টাকা দিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করলেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিম খানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি ফুল না নিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করেন। সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যান। এসময় অনুষ্ঠানের সঞ্চালক মাইকে ঘোষণা দেন যে প্রধান অতিথি অনুষ্ঠানে কোনো ফুল গ্রহণ করবেন না। ফুল বাবদ যে টাকা খরচ হতো তা দিয়ে মন্ত্রীর নির্দেশনায় জায়নামাজ ও গীতা সংগ্রহ করা হয়েছে। ফুলের পেছনে অপচয়ের পরিবর্তে জায়নামাজ ও গীতা বিতরণ করা হবে। প্রধান অতিথি মঞ্চে আসার পর বক্তব্যের আগেই প্রথমেই যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়, ঠিক সেভাবে ফুল গ্রহণের পরিবর্তে জায়নামাজ ও গীতা প্রদান করেন। এই ঘোষণা আসতেই অনুষ্ঠান স্থলে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে মন্ত্রীর প্রশংসা করেন। পরে মন্ত্রী ২৭ জনকে জায়নামাজ ও ৬ জকে গীতা প্রদান করেন। অনুষ্ঠানে ব

অনুষ্ঠানে ফুল কেনার টাকায় জায়নামাজ ও গীতা দিলেন মন্ত্রী জাহিদ হোসেন

দিনাজপুরে একটি চেক বিতরণ অনুষ্ঠানে ফুল না নিয়ে ওই টাকা দিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করলেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিম খানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি ফুল না নিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করেন।

সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যান। এসময় অনুষ্ঠানের সঞ্চালক মাইকে ঘোষণা দেন যে প্রধান অতিথি অনুষ্ঠানে কোনো ফুল গ্রহণ করবেন না। ফুল বাবদ যে টাকা খরচ হতো তা দিয়ে মন্ত্রীর নির্দেশনায় জায়নামাজ ও গীতা সংগ্রহ করা হয়েছে। ফুলের পেছনে অপচয়ের পরিবর্তে জায়নামাজ ও গীতা বিতরণ করা হবে। প্রধান অতিথি মঞ্চে আসার পর বক্তব্যের আগেই প্রথমেই যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়, ঠিক সেভাবে ফুল গ্রহণের পরিবর্তে জায়নামাজ ও গীতা প্রদান করেন।

এই ঘোষণা আসতেই অনুষ্ঠান স্থলে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে মন্ত্রীর প্রশংসা করেন। পরে মন্ত্রী ২৭ জনকে জায়নামাজ ও ৬ জকে গীতা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পুলিশ সুপার জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. নিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন মো. আসিফ ফেরদৌস। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow