অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: কর্মকর্তাদের বাণিজ্যমন্ত্রী

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের হাতে অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই। সময় নষ্ট করার জন্য দেশের মালিকরা (জনগণ) আমাদের এখানে পাঠাননি। বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আব্দুল মুক্তাদির বলেন, গতকাল যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে তার আকার নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। যেহেতু আমাদের আকার ছোট তাই আমরা দক্ষতা অর্জন করতে চাই। সরকারের তরফ থেকেও আমাদের প্রচেষ্টা থাকবে আকার বড় না করে দক্ষ হওয়া। তিনি আরও বলেন, যে মন্ত্রণালয়ের সভা কক্ষে আমরা বসে আছি সেটার সেনসেটিভিটি আপনাদের বুঝিয়ে বলতে হবে না, আপনারা সবাই জানেন। আমি নিশ্চিত বাজারে কোনো পণ্যের দাম বাড়লে তার আঁচ আপনার পরিবারে আসে, আপনাদের গায়েও লাগে। সে কারণে এটির সেনসিটিভিটি অনেক বেশি। ‘বাইরে থেকে অনেকে মনে করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। বাণিজ্য মন্ত্রণালয় অনেক ব

অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই: কর্মকর্তাদের বাণিজ্যমন্ত্রী

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের হাতে অনেক কাজ, নষ্ট করার মতো সময় হাতে নেই। সময় নষ্ট করার জন্য দেশের মালিকরা (জনগণ) আমাদের এখানে পাঠাননি।

বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল মুক্তাদির বলেন, গতকাল যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে তার আকার নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। যেহেতু আমাদের আকার ছোট তাই আমরা দক্ষতা অর্জন করতে চাই। সরকারের তরফ থেকেও আমাদের প্রচেষ্টা থাকবে আকার বড় না করে দক্ষ হওয়া।

তিনি আরও বলেন, যে মন্ত্রণালয়ের সভা কক্ষে আমরা বসে আছি সেটার সেনসেটিভিটি আপনাদের বুঝিয়ে বলতে হবে না, আপনারা সবাই জানেন। আমি নিশ্চিত বাজারে কোনো পণ্যের দাম বাড়লে তার আঁচ আপনার পরিবারে আসে, আপনাদের গায়েও লাগে। সে কারণে এটির সেনসিটিভিটি অনেক বেশি।

jagonews24

‘বাইরে থেকে অনেকে মনে করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। বাণিজ্য মন্ত্রণালয় অনেক বড়, এর বহুমুখী কার্যক্রম আছে। আগামীদিনে আমাদের কাজের অগ্রাধিকার থাকবে এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করা। বিনিয়োগের মাধ্যমে আনইমপ্লয়মেন্টের জায়গায় হিট করা। রপ্তানি বাস্কেট যেন বড় করতে পারি সে প্রচেষ্টা আমাদের থাকবে, কেননা এটি আমাদের ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে সম্পৃক্ত।’

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণ হয়েছে। জনগণের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করতে চাই। এ কাজে আপনাদের (কর্মকর্তাদের) সার্বিক সহযোগিতা চাই।

বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এনএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow