অন্তঃসত্ত্বার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ফেনীর ছাগলনাইয়ায় নুরজাহান আক্তার বিথী (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলাম সজীবকে (৩৫) আটক করা হয়েছে। নিহত বিথী ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাদের তিন বছর বয়সী সাদিয়া নামে এক কন্যাসন্তান রয়েছে। নিহতের ছোট ভাই তরিকুল ইসলাম অভিযোগ করে জানান, পাঁচ বছর আগে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকার নুরুল ইসলাম খোকনের ছেলে সাইফুল ইসলাম সজীবের সঙ্গে বিথীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী সজীব, শ্বশুর নুরুল ইসলাম খোকন ও শাশুড়ি রেহানা আক্তারের সঙ্গে বিথীর কলহ চলছিল।  পরিবারের দাবি, বিথীকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনার দিন দুপুরে শাশুড়ি রেহানা আক্তারের সঙ্গে গৃহবধূ বিথীর কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সজীব এসে বিথীকে মারধর করেন। এরপর রাগে-ক্ষোভে বি

অন্তঃসত্ত্বার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ফেনীর ছাগলনাইয়ায় নুরজাহান আক্তার বিথী (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলাম সজীবকে (৩৫) আটক করা হয়েছে।

নিহত বিথী ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাদের তিন বছর বয়সী সাদিয়া নামে এক কন্যাসন্তান রয়েছে।

নিহতের ছোট ভাই তরিকুল ইসলাম অভিযোগ করে জানান, পাঁচ বছর আগে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকার নুরুল ইসলাম খোকনের ছেলে সাইফুল ইসলাম সজীবের সঙ্গে বিথীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী সজীব, শ্বশুর নুরুল ইসলাম খোকন ও শাশুড়ি রেহানা আক্তারের সঙ্গে বিথীর কলহ চলছিল। 

পরিবারের দাবি, বিথীকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনার দিন দুপুরে শাশুড়ি রেহানা আক্তারের সঙ্গে গৃহবধূ বিথীর কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সজীব এসে বিথীকে মারধর করেন। এরপর রাগে-ক্ষোভে বিথী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই তরিকুল ইসলাম বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সজীবকে আটক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow