‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর ঘোষণা শুভেন্দুর, মাসে নারীরা পাবেন ৩ হাজার টাকা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের জন্য নতুন আর্থিক সহায়তা কর্মসূচি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ১ জুন থেকে এই প্রকল্পের আওতায় নারীদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে ওই দিন থেকেই সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালুর কথাও ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর নতুন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে বিজেপি সরকার। বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং জানান, বর্তমানে যারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারাই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আওতায় আসবেন। তবে প্রকল্পে ভুয়া সুবিধাভোগী বা অনুপযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে যাচাই-বাছাই করা হবে। তিনি বলেন, অনেক প্রকৃত সুবিধাভোগী এখনো বঞ্চিত, আবার অনেকে অনিয়মের মাধ্যমে সুবিধা পাচ্ছেন। সেই বিষয়গুলো
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের জন্য নতুন আর্থিক সহায়তা কর্মসূচি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ১ জুন থেকে এই প্রকল্পের আওতায় নারীদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে ওই দিন থেকেই সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালুর কথাও ঘোষণা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর নতুন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে বিজেপি সরকার।
বিজেপির জয়ী প্রার্থী সঞ্জয় সিং জানান, বর্তমানে যারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারাই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আওতায় আসবেন। তবে প্রকল্পে ভুয়া সুবিধাভোগী বা অনুপযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে যাচাই-বাছাই করা হবে।
তিনি বলেন, অনেক প্রকৃত সুবিধাভোগী এখনো বঞ্চিত, আবার অনেকে অনিয়মের মাধ্যমে সুবিধা পাচ্ছেন। সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
একই বিষয়ে রাজ্যের নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন, সবাই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা পাবেন। সব অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে টাকা দেওয়ার আগে মৃত ব্যক্তি, নাগরিকত্বহীন ব্যক্তি বা অনিয়মের মাধ্যমে সুবিধা পাওয়া ব্যক্তিদের তালিকা যাচাই করা হবে।
জানা গেছে, তৃণমূল সরকার আমলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধাভোগীরাই স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবেন। ভবিষ্যতে অতিরিক্ত কোনো তথ্য বা নথি প্রয়োজন হলে সরকার তা জানিয়ে দেবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি নারীদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালুর ঘোষণা দিয়েছিলেন। পরে ক্ষমতায় এসে তা বাস্তবায়নও করেন। শুরুতে মাসে ৫০০ টাকা করে দেওয়া হলেও ধাপে ধাপে সেই অর্থ বাড়ানো হয়। সর্বশেষ তফসিলি ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা মাসে ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত পেতেন।
তবে ২০২৬ সালের নির্বাচনে সেই প্রকল্পকেই পাল্টা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি। নির্বাচনী ইশতেহারে নারীদের মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয় দলটি। এবার সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা এলো।
What's Your Reaction?