অন্য প্রতিষ্ঠানের নামে চাল বাজারজাত করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে নিজেদের মিলের বস্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মিলের নাম-ঠিকানা সম্বলিত বস্তায় চাল বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩ মে) দুপুরে শহরের নতুন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি নিজেদের মিলের বস্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মিলের নাম ও ঠিকানা সম্বলিত বস্তায় চাল বাজারজাতকরণ করছিল। বস্তায় মিলগেট মূল্যও উল্লেখ ছিল না। এসব অপরাধে মেসার্স নিউ পূবালী অটো রাইস মিলস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। শরীফুল ইসলাম/এসআর/এমএস

অন্য প্রতিষ্ঠানের নামে চাল বাজারজাত করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে নিজেদের মিলের বস্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মিলের নাম-ঠিকানা সম্বলিত বস্তায় চাল বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে শহরের নতুন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি নিজেদের মিলের বস্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মিলের নাম ও ঠিকানা সম্বলিত বস্তায় চাল বাজারজাতকরণ করছিল। বস্তায় মিলগেট মূল্যও উল্লেখ ছিল না। এসব অপরাধে মেসার্স নিউ পূবালী অটো রাইস মিলস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow