অন্যায়কারীদের কোন ছাড় নেই: এমপি লাভলু

অন্যায়কারিদের কোন ছাড় নেই, যারা অন্যায় করেছে তারা অমানবিক এবং চিন্তার বাহিরে, তারা যে কাজটি করেছে তা অত্যন্ত গর্হিত। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসে স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু এসব কথা বলেন। তিনি আরো বলেন, সংসদ শেষ করেই আমাকে চলে আসতে হয়েছে। আসতে তো হবেই কারন এই ছেলে মেয়ে আমাদের সন্তান। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, এম পি রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের একটি টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপু

অন্যায়কারীদের কোন ছাড় নেই: এমপি লাভলু

অন্যায়কারিদের কোন ছাড় নেই, যারা অন্যায় করেছে তারা অমানবিক এবং চিন্তার বাহিরে, তারা যে কাজটি করেছে তা অত্যন্ত গর্হিত।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে এসে স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সংসদ শেষ করেই আমাকে চলে আসতে হয়েছে। আসতে তো হবেই কারন এই ছেলে মেয়ে আমাদের সন্তান। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, এম পি রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের একটি টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন সংশ্লিষ্ট টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow