অন্যের প্যাকেটে সার বাজারজাত, কারখানা মালিককে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে জৈব সার বাজারজাত করায় মেসার্স জামান অ্যাগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। আরও পড়ুন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মোছা. হাফিজা খাতুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করে নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাতের নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি দল সহযোগিতা করে। হুসাইন মালিক/এসজেডএইচ/জেআইএম

অন্যের প্যাকেটে সার বাজারজাত, কারখানা মালিককে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে জৈব সার বাজারজাত করায় মেসার্স জামান অ্যাগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মোছা. হাফিজা খাতুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করে নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাতের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি দল সহযোগিতা করে।

হুসাইন মালিক/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow