‘অপতথ্য’ ছড়ানোর অভিযোগ তুলে যে বার্তা দিলেন রাশনা ইমাম

সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সম্প্রতি নিজের নামে ছড়িয়ে পড়া বেশকিছু ফটোকার্ড ও সংবাদ নিয়ে সময় সংবাদে এই মন্তব্য করেন বা  বিসিবির অ্যাডহক কমিটির পরিচালক রাশনা ইমাম। যোগাযোগমাধ্যমে এমন একটি ফটোকার্ড ছড়িয়ে। যেটাকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছেন তিনি। এমন কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন রাশনা।    রাশনা ইমাম জানান, সম্প্রতি তার নামে যে বক্তব্যগুলো প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি স্পষ্টভাবে বলেন, তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি।  তিনি আরও উল্লেখ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব ভুয়া তথ্য প্রচার করছে। এতে শুধু তার ব্যক্তিগত সুনামই নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দেশের ক্রিকেট প্রশাসনের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।    কোনো তথ্য প্রচারের আগে যেন তা যাচাই করা হয় এবং তার আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্বাস না করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার বাংলাদেশ ক্র

‘অপতথ্য’ ছড়ানোর অভিযোগ তুলে যে বার্তা দিলেন রাশনা ইমাম

সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সম্প্রতি নিজের নামে ছড়িয়ে পড়া বেশকিছু ফটোকার্ড ও সংবাদ নিয়ে সময় সংবাদে এই মন্তব্য করেন বা  বিসিবির অ্যাডহক কমিটির পরিচালক রাশনা ইমাম।

যোগাযোগমাধ্যমে এমন একটি ফটোকার্ড ছড়িয়ে। যেটাকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছেন তিনি। এমন কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন রাশনা। 
 
রাশনা ইমাম জানান, সম্প্রতি তার নামে যে বক্তব্যগুলো প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি স্পষ্টভাবে বলেন, তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। 

তিনি আরও উল্লেখ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব ভুয়া তথ্য প্রচার করছে। এতে শুধু তার ব্যক্তিগত সুনামই নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দেশের ক্রিকেট প্রশাসনের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। 
 
কোনো তথ্য প্রচারের আগে যেন তা যাচাই করা হয় এবং তার আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্বাস না করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে একমাত্র নারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন ব্যারিস্টার রাশনা ইমাম। পেশাগত জীবনে ব্যারিস্টার রাশনা ইমাম সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং স্বনামধন্য ল’ ফার্ম ‘আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর ম্যানেজিং পার্টনার। প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আখতার ইমামের কন্যা রাশনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং ২০০২ সালে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow