অপতথ্য ছড়ানোর অভিযোগে সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অপতথ্য ছড়িয়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্তা এবং উসকানি দিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সব কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার অধিকতর তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এর আগে, সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল ৪টা পর্যন্ত চলা কর্মসূচিতে তাদের দাবি ছিল, সাংবাদিক ফোরামের কার্যক্রম বন্ধ এবং নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আন্দোলনের কারণে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা কিছু সময় প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। পরে শিক্ষার্থীরা তালা খুলে কর্মকর্তাদের ভবনে প্রবেশের সুযোগ দিলেও পুনরায় তালা ঝুলিয়ে দেন। প্রশাসনের সিদ্ধান্ত ঘোষণার পর বিকেল ৪টার দিকে আন্দোলন প্রত্যাহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহ

অপতথ্য ছড়ানোর অভিযোগে সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অপতথ্য ছড়িয়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্তা এবং উসকানি দিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সব কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার অধিকতর তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

এর আগে, সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল ৪টা পর্যন্ত চলা কর্মসূচিতে তাদের দাবি ছিল, সাংবাদিক ফোরামের কার্যক্রম বন্ধ এবং নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

আন্দোলনের কারণে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা কিছু সময় প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। পরে শিক্ষার্থীরা তালা খুলে কর্মকর্তাদের ভবনে প্রবেশের সুযোগ দিলেও পুনরায় তালা ঝুলিয়ে দেন। প্রশাসনের সিদ্ধান্ত ঘোষণার পর বিকেল ৪টার দিকে আন্দোলন প্রত্যাহার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজের অপব্যবহারের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অপতথ্য ছড়ানোর অভিযোগে সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬-এর প্রস্তুতিকালে ক্যাম্পাসের বাইরে থেকে আসা ছয়জন যুবক কয়েকজন ছাত্রীর ভিডিও ধারণ করেন। বিষয়টি জানতে চাইলে তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চান।

পরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের এক সদস্য সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই ভিডিও ও এক নারী শিক্ষার্থীর ছবি সংযুক্ত করে পোস্ট দেওয়া হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থী ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন।

প্রশাসনের ভাষ্য, পোস্টটি অপসারণের জন্য অনুরোধ করা হলেও বিলম্ব হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এ কারণে সাইবার বুলিং প্রতিরোধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ‌জাককানইবি সাংবাদিক ফোরাম'-এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী রাফেল আফ্রাদ বলেন, ভিডিওটি প্রচার না করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেটি কাটছাঁট করে বিভ্রান্তিকরভাবে প্রকাশ করায় স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করেছে, সচেতনতা তৈরির উদ্দেশ্যে ঘটনাস্থলের বাস্তব চিত্রই তুলে ধরা হয়েছিল। কাউকে হেয়প্রতিপন্ন করা বা কোনো পক্ষের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না।

সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, কী কারণে প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে, আমরা এখনো পরিষ্কার নই। বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত জানানো হবে।

হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow