অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল অতীতের মতো সামনেও অগ্রণী ভূমিকা পালন করবে। যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা উল্লেখ করেন। বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব এবং ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু।

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ
দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল অতীতের মতো সামনেও অগ্রণী ভূমিকা পালন করবে। যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা উল্লেখ করেন। বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহামুদুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আবদুল ওয়াহাব এবং ধর্মবিষয়ক সম্পাদক কামরুজ্জামান নান্নু। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। এ সময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, নাজির হাসান, আতাউর রহমান বাঁধন ও আনারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর যুবদলের আওতাধীন আটটি থানার নেতৃবৃন্দ, ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে বক্তারা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র, শান্তি ও জনস্বার্থবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের আন্দোলন অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow