অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

এবারের বিশ্বকাপে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোনো দল এখনও হারেনি। অন্যদিকে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) কেউ এখনও জয়ের স্বাদ পায়নি। এমন পরিস্থিতিতেই বুধবার সকাল সাতটায় আলজেরিয়ার মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের ফলাফলের দিকে তাই বাড়তি নজর রাখছেন লাতিন আমেরিকার ভক্ত-সমর্থকরা।  উত্তর আমেরিকায় চলমান ৪৮ দলের এই বিশ্বকাপে এশিয়া থেকে অংশ নিয়েছে ৯টি দল। এর মধ্যে এখন পর্যন্ত মাঠে নেমেছে ছয়টি। যাদের মধ্যে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। ড্র করেছে জাপান, কাতার, সৌদি আরব ও ইরান। প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় আছে ইরাক এবং দুই নবাগত জর্ডান ও উজবেকিস্তান। দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারায় ইউরোপের দল চেকিয়াকে। তুরস্কের বিপক্ষে ২-০ গোলে জেতে অস্ট্রেলিয়া। ইউরোপের আরেক দল সুইজারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে কাতার। বিশ্বকাপে গতবারের স্বাগতিকদের প্রথম পয়েন্ট এটি। বিশ্বকাপের তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ ড্র করে জাপান। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের ব

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?
এবারের বিশ্বকাপে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোনো দল এখনও হারেনি। অন্যদিকে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) কেউ এখনও জয়ের স্বাদ পায়নি। এমন পরিস্থিতিতেই বুধবার সকাল সাতটায় আলজেরিয়ার মুখোমুখি হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের ফলাফলের দিকে তাই বাড়তি নজর রাখছেন লাতিন আমেরিকার ভক্ত-সমর্থকরা।  উত্তর আমেরিকায় চলমান ৪৮ দলের এই বিশ্বকাপে এশিয়া থেকে অংশ নিয়েছে ৯টি দল। এর মধ্যে এখন পর্যন্ত মাঠে নেমেছে ছয়টি। যাদের মধ্যে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। ড্র করেছে জাপান, কাতার, সৌদি আরব ও ইরান। প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় আছে ইরাক এবং দুই নবাগত জর্ডান ও উজবেকিস্তান। দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারায় ইউরোপের দল চেকিয়াকে। তুরস্কের বিপক্ষে ২-০ গোলে জেতে অস্ট্রেলিয়া। ইউরোপের আরেক দল সুইজারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে কাতার। বিশ্বকাপে গতবারের স্বাগতিকদের প্রথম পয়েন্ট এটি। বিশ্বকাপের তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ ড্র করে জাপান। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে জয়ের আশা জাগিয়ে ১-১ ড্র করে সৌদি আরব। রোমাঞ্চকর লড়াইয়ে ওশেনিয়া অঞ্চলের দল নিউ জিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ২-২ ড্র করে ইরান। এবারের বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ৬টি দলের মধ্যে উরুগুয়ের পাশাপাশি এখন পর্যন্ত মাঠে নেমে জিততে ব্যর্থ হয়েছে প্যারাগুয়ে, ব্রাজিল ও একুয়েডর। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় প্যারাগুয়ে। মরক্কোর সঙ্গে পিছিয়ে পড়ে ১-১ ড্র করতে পারে ব্রাজিল। কোত দি ভোয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যায় একুয়েডর। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এর আগে একবারই এমন ঘটনা ঘটেছিল, যখন দক্ষিণ আমেরিকান দলগুলো আসরে নিজেদের প্রথম চার ম্যাচে জিততে ব্যর্থ হয়েছিল। আর সেটি পাঁচ দশক আগে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত ১৯৭৪ বিশ্বকাপে। সেবার দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল চারটি দল। ব্রাজিল তাদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে যুগোস্লাভিয়ার সঙ্গে। আর্জেন্টিনা ৩-২ গোলে হারে পোল্যান্ডের বিপক্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় উরুগুয়ে। আর চিলি ১-০ গোলে হারে পশ্চিম জার্মানির কাছে। এবারের আসরে দক্ষিণ আমেরিকার বাকি দুই দলের মধ্যে সবার আগে মাঠে নামবে শিরোপাধারী আর্জেন্টিনা। ক্যানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। আসরে কনমেবল দলগুলোর জিততে না পারার কঠিন এই ধারা ভাঙার চ্যালেঞ্জ লিওনেল মেসি, রদ্রিগো দে পলদের সামনে। পারবে বিশ্ব চ্যাম্পিয়নরা? আর্জেন্টিনার পর, ওই অঞ্চলের শেষ দল হিসেবে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকাল আটটায় উজবেকিস্তানের মুখোমুখি হবে কলম্বিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow