অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে তদন্ত কমিটি

বাগেরহাটের পলি ক্লিনিকে পিত্তথলিতে পাথর অপারেশনের সময় নাসিমা আক্তার (২০) নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১২ আগস্ট) বিকালে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সিভিল সার্জন ডা. আ স ম মাহাবুবুল আলম। কমিটির অন্য দুই সদস্য হলেন- বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. মো. ফারুকুজ্জামান, এনেস্থেশিয়া বিভাগের চিকিৎসক ডা. মো. এসকেন্দার। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। আরও পড়ুন অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ স্বজনদের এর আগে, সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার পলি ক্লিনিকের অপারেশন থিয়েটারে নাসিমা আক্তার (২০) নামের এক রোগীর মৃত্যু হয়। নিহত নাসিমা আক্তার বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদাঁড়িয়া গ্রামের বাসিন্দা এবং সুমন হাওলাদারের স্ত্রী। তার সাত মাসের একটি ছেলে সন্তান রয়েছে। স্বজনদের অভিযোগ ছিল, চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই নাসিমার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর বিষয়টিও

অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে তদন্ত কমিটি

বাগেরহাটের পলি ক্লিনিকে পিত্তথলিতে পাথর অপারেশনের সময় নাসিমা আক্তার (২০) নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১২ আগস্ট) বিকালে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সিভিল সার্জন ডা. আ স ম মাহাবুবুল আলম।

কমিটির অন্য দুই সদস্য হলেন- বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. মো. ফারুকুজ্জামান, এনেস্থেশিয়া বিভাগের চিকিৎসক ডা. মো. এসকেন্দার। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

এর আগে, সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার পলি ক্লিনিকের অপারেশন থিয়েটারে নাসিমা আক্তার (২০) নামের এক রোগীর মৃত্যু হয়। নিহত নাসিমা আক্তার বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদাঁড়িয়া গ্রামের বাসিন্দা এবং সুমন হাওলাদারের স্ত্রী। তার সাত মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

স্বজনদের অভিযোগ ছিল, চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই নাসিমার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর বিষয়টিও তাদের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ফজরের নামাজের পর বহিরাগত দুই ব্যক্তির মাধ্যমে তাদের জানানো হয় যে, তাদের রোগী মারা গেছেন। শেষ পর্যন্ত নিহতের পরিবারের সদস্যরা কোনো প্রকার লিখিত অভিযোগ ছাড়াই দুপুরের দিকে বাড়িতে নিয়ে যায়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মাহাবুবুল আলম বলেন, পলি ক্লিনিকে যিনি ওই অস্ত্রোপচারের অ্যানেস্থেশিয়া টিমে থাকার কথা, সেই অ্যানেস্থেটিস্ট জাহিদ হোসেন দাবি করেছেন, তিনি ওইদিন সেখানে ছিলেন না। এছাড়া সেখানে দায়িত্বপ্রাপ্ত ডিউটি ডাক্তার ও ছিলেন না। নার্সের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম এবং প্রশিক্ষিত জনবলের ঘাটতি রয়েছে। তদন্ত কমিটি গঠন করেছি, তারা রিপোর্ট দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ ফরাজী/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow