অবরোধ না তুললে ওমান সাগরই হবে কবরস্থান, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
ইরানের বন্দর থেকে অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মোহসেন রেজায়ি বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে ওমান সাগরই মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ি বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ তুলে নিন, এর আগেই যেন ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত না হয়। তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধের ঘোষণা হিসেবে বর্ণনা করে বলেন, এর মোকাবিলা করা তেহরানের অধিকার। রেজায়ির ভাষায়, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষতিও তত বাড়বে। যুদ্ধ বন্ধে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে এখন বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসযোগ্য। তিনি বলেন, এখন নিজেদের প্রমাণ করার দায়িত্ব আমেরিকার। আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ
ইরানের বন্দর থেকে অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মোহসেন রেজায়ি বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে ওমান সাগরই মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত হতে পারে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ি বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ তুলে নিন, এর আগেই যেন ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত না হয়।
তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে যুদ্ধের ঘোষণা হিসেবে বর্ণনা করে বলেন, এর মোকাবিলা করা তেহরানের অধিকার।
রেজায়ির ভাষায়, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষতিও তত বাড়বে।
যুদ্ধ বন্ধে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে এখন বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বাসযোগ্য।
তিনি বলেন, এখন নিজেদের প্রমাণ করার দায়িত্ব আমেরিকার। আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার শর্ত অনুযায়ী শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।
তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কাছে তারা নতি স্বীকার করবে না।
সূত্র : আল জাজিরা
What's Your Reaction?