অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে। সড়ক অবরোধ না করে আলাপ-আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের সুযোগ রয়েছে বলে মনে করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাছির উদ্দিন নাছির বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে সেজন্য সরকার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত করেছে। এর বাইরে উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে যেখানে শিক্ষার্থীরা কষ্ট করে পরীক্ষা দিয়েছে। এটি আমরা সকলেই অবগত হয়েছি। শিক্ষার্থীদের সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্থগিতকরণের দাবির সাথে জাতীয়তাবাদী ছাত্রদলও একই দাবি করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদেরকে বলেছি, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটির পক্ষে থাকতো। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে বলেছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য এবং আমরা শুনেছি  সরকার সিদ্ধান্ত বিবেচনের বিষয়ে আ

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে। সড়ক অবরোধ না করে আলাপ-আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের সুযোগ রয়েছে বলে মনে করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাছির উদ্দিন নাছির বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে সেজন্য সরকার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত করেছে। এর বাইরে উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে যেখানে শিক্ষার্থীরা কষ্ট করে পরীক্ষা দিয়েছে। এটি আমরা সকলেই অবগত হয়েছি। শিক্ষার্থীদের সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্থগিতকরণের দাবির সাথে জাতীয়তাবাদী ছাত্রদলও একই দাবি করেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদেরকে বলেছি, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটির পক্ষে থাকতো। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে বলেছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য এবং আমরা শুনেছি  সরকার সিদ্ধান্ত বিবেচনের বিষয়ে আলাপ আলোচনা করছে।’ তিনি বলেন, ‘আমরা শুনেছি গতকালই বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার বিভিন্ন জেলার ডিসিদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। আমি মনে করি এটির একটি সমাধান হবে।’ ‘এছাড়া শিক্ষার্থীরা বলেছেন যে, একটি পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন হয়েছে। আমরা বলেছি, এটি টেকনিক্যাল বিষয় বা ভুল হয়েছে। এই বিষয়ে আলাপ আলোচনা যদি তারা করতে চায় আপনারা প্রতিনিধি দেন আমরা ওনাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাব,’ যোগ করেন তিনি। ছাত্রদের অভিভাবক হিসেবে শিক্ষামন্ত্রীর কোন ভুল আপনি দেখেন কিনা সে প্রশ্নের জবাবে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘এগুলো একটা পলিসি ম্যাটার। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে সরকার বিভিন্ন স্টেক হোল্ডার যেমন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও, পুলিশ সকলের মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। সরকার একান্ত সিদ্ধান্ত নেয় না। এভাবে আলাপ আলোচনা করে সরকার সকলের সঙ্গে একটি সিদ্ধান্ত নিয়েছে সেটির ভুলশুদ্ধ সবই হতে পারে।’ অবরোধ করে এই সমস্যার সমাধান করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি আলাপ-আলোচনার সুযোগ রয়েছে। ছাত্রদল মনে করেছে, সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে সেজন্য আমরা আমরা প্রেস রিলিজ দিয়েছি। সুতরাং বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সুযোগ রয়েছে কোনোভাবে সড়ক অবরোধ করে এই সমস্যার সমাধান করা যাবে না।’ তিনি আরো বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে আছি। আমরা তাদেরকে বলেছি যে, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের কোনো দাবি থাকলে আপনারা সবাই যাবেন। আমরা আপনাদেরকে নিয়ে যাব।’ এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তিতে ফেলায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে রওনা হন শিক্ষার্থীরা৷ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের কাছাকাছি আসলে পুলিশ বাধা দেয়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow