অবরোধে ৩৫ বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে চলমান সামুদ্রিক অবরোধে ৩৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এছাড়া দুটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। খবর শাফাক নিউজের। শনিবার সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানায়। এর আগের দিন সেন্টকম জানিয়েছিল, তারা ৩০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন, দুটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ১৪ জুলাই থেকে ইরানের বিরুদ্ধে এই সামুদ্রিক অবরোধ আবার শুরু করে।  ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলার জবাবে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow