অবশেষে মোস্তাফিজের বিকল্প পেল কেকেআর

নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা। মোস্তাফিজের বদলি পেসার হিসেবে ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে কলকাতা। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জিম্বাবুয়ের পেসারের একটি ছবি পোস্ট করেছে কলকাতা। ক্যাপশনে লিখেছে, ‘বেগুনি-সোনালি শিবিরে নতুন আশীর্বাদ।’ আইপিএলে সুযোগ পাওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুজারাবানি। এবার ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত কলকাতার সঙ্গে চুক্তি করায় ইসলামাবাদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই বোলার। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে নিজেকে জিম্বাবুয়ের সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মুজারাবানি। বাউন্স এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে। ৮৯ টি-টোয়েন্টির ৮৬ ইনিং

অবশেষে মোস্তাফিজের বিকল্প পেল কেকেআর

নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।

মোস্তাফিজের বদলি পেসার হিসেবে ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে কলকাতা। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জিম্বাবুয়ের পেসারের একটি ছবি পোস্ট করেছে কলকাতা। ক্যাপশনে লিখেছে, ‘বেগুনি-সোনালি শিবিরে নতুন আশীর্বাদ।’

আইপিএলে সুযোগ পাওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী পর্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুজারাবানি। এবার ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত কলকাতার সঙ্গে চুক্তি করায় ইসলামাবাদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন এই বোলার। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বিষয়টি নিশ্চিত করেছে।

সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে নিজেকে জিম্বাবুয়ের সেরা বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মুজারাবানি। বাউন্স এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে। ৮৯ টি-টোয়েন্টির ৮৬ ইনিংসের বল হাতে তার শিকার ১০৬ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৭.২৪ রান।

নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল কলকাতা। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিদের্শে (বিসিসিআই) বাঁ হাতি পেসারকে বাদ দেয় কলকাতা। আইপিএল থেকে বাদ পড়লেও পিএসএলে দল পান মোস্তাফিজ; তাকে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলের পরবর্তী পর্ব শুরু হবে আগামী ২৬ মার্চ। তার দুই দিন পর মাঠে গড়াবে আইপিএলের ১৯তম সংস্করণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow