অবসরপ্রাপ্তদের পেনশন প্রক্রিয়া সহজ করতে কল্যাণ কর্মকর্তা মনোনয়ন

অবসরগমনকারী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত, সমন্বিত ও হয়রানিমুক্ত করতে অর্থ বিভাগের কল্যাণ কর্মকর্তা হিসেবে প্রশাসন-৪ শাখায় দায়িত্বরত কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।   সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এই আদেশে গত ২ জুলাই সই করেন উপসচিব মো. জহিরুল হক।   অফিস আদেশে বলা হয়েছে, ‌‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’-এর ২.০১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী অবসরগমনকারী সরকারি কর্মচারীদের পেনশন কেইস প্রক্রিয়াকরণে সহায়তার জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে পেনশন সংক্রান্ত কাজে সরাসরি সম্পৃক্ত একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। ওই বিধান অনুযায়ী অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখায় দায়িত্বরত কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।   আরও পড়ুন ঢাকা-রাজশাহী-খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পেনশন সহজীকরণ আদেশ ২০২০ অনুযায়ী, কল্যাণ কর্মকর্তা পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বা হিসাবরক্ষণ অফ

অবসরপ্রাপ্তদের পেনশন প্রক্রিয়া সহজ করতে কল্যাণ কর্মকর্তা মনোনয়ন

অবসরগমনকারী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত, সমন্বিত ও হয়রানিমুক্ত করতে অর্থ বিভাগের কল্যাণ কর্মকর্তা হিসেবে প্রশাসন-৪ শাখায় দায়িত্বরত কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।  

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের প্রশাসন-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এই আদেশে গত ২ জুলাই সই করেন উপসচিব মো. জহিরুল হক।  

অফিস আদেশে বলা হয়েছে, ‌‘সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’-এর ২.০১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী অবসরগমনকারী সরকারি কর্মচারীদের পেনশন কেইস প্রক্রিয়াকরণে সহায়তার জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে পেনশন সংক্রান্ত কাজে সরাসরি সম্পৃক্ত একজন কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। ওই বিধান অনুযায়ী অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখায় দায়িত্বরত কর্মকর্তাকে কল্যাণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।  

পেনশন সহজীকরণ আদেশ ২০২০ অনুযায়ী, কল্যাণ কর্মকর্তা পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষ এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বা হিসাবরক্ষণ অফিসের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করবেন। পাশাপাশি ২০১৬ সালে অর্থ বিভাগের জারি করা পরিপত্রে নির্ধারিত দায়িত্ব ও কর্তব্যও তাকে অনুসরণ করতে হবে।  

পরিপত্র অনুযায়ী কল্যাণ কর্মকর্তার দায়িত্বের মধ্যে রয়েছে- অবসরের এক বছর আগে সংশ্লিষ্ট কর্মচারী ও হিসাবরক্ষণ অফিসকে অবহিত করা, চাকরির তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাই, অডিট আপত্তি বা বিভাগীয় মামলা থাকলে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া। পেনশন, ছুটি নগদায়ন, সাধারণ ভবিষ্য তহবিলের চূড়ান্ত উত্তোলন এবং আনুতোষিকের আবেদন যথাসময়ে প্রক্রিয়াকরণ, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর পরিবারের পেনশন সংক্রান্ত কার্যক্রমে সহায়তা এবং পেনশন নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত তদারকি করা।  

এছাড়া পেনশন, আনুতোষিক ও ছুটি নগদায়নের তথ্য নিয়মিত হালনাগাদ রাখা। পাশাপাশি নির্ধারিত সময়ে পেনশন আদেশ (পিপিও) ও সংশ্লিষ্ট অর্থপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়েও কল্যাণ কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে হবে।  

অর্থ বিভাগের জারি করা অফিস আদেশের অনুলিপি সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, অনুবিভাগ প্রধান, যুগ্মসচিব, উপসচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা, আইসিটি অধিশাখাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। 

এমএএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow