অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

চাকরির মেয়াদ শেষ হওয়ায় পুলিশের ২ অতিরিক্ত মহাপরিদর্শকসহ (অতিরিক্ত আইজিপি) পুলিশের ৩ কর্মকর্তা অবসরে গেছেন। মঙ্গলবার (৩০ জুন) নিজ নিজ কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তারা। অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন, পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ডিআইজি মো. আবুল খায়ের। অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখার আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন। এ ছাড়া চলতি মাসের ৪ জুন রেজাউল করিম মল্লিক অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। সেসময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বে ছিলেন। একই পদে থেকে তাকে অবসরে যেতে হলো। অন্যদিকে, ডিআইজি আবুল খায়ের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিন কর্মকর্তার শেষ কর্মদিবসে পুলিশ সদর দপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

চাকরির মেয়াদ শেষ হওয়ায় পুলিশের ২ অতিরিক্ত মহাপরিদর্শকসহ (অতিরিক্ত আইজিপি) পুলিশের ৩ কর্মকর্তা অবসরে গেছেন। মঙ্গলবার (৩০ জুন) নিজ নিজ কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তারা।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন, পুলিশ সদরদপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ঢাকা রেঞ্জের রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ডিআইজি মো. আবুল খায়ের।

অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ ডেভেলপমেন্ট শাখার আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।

এ ছাড়া চলতি মাসের ৪ জুন রেজাউল করিম মল্লিক অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। সেসময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বে ছিলেন। একই পদে থেকে তাকে অবসরে যেতে হলো।

অন্যদিকে, ডিআইজি আবুল খায়ের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিন কর্মকর্তার শেষ কর্মদিবসে পুলিশ সদর দপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow