অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক
অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ভোলায় আত্মগোপনে থাকার চেষ্টাকালে আব্দুল মমিন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়া জেলার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক অভিযান চালিয়ে খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আব্দুল মমিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, গত ৭ এপ্রিল তিনি দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভোলা সদর উপজেলা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে অনু
অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ভোলায় আত্মগোপনে থাকার চেষ্টাকালে আব্দুল মমিন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়া জেলার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক অভিযান চালিয়ে খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আব্দুল মমিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, গত ৭ এপ্রিল তিনি দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোলা সদর উপজেলা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আব্দুল মমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১২ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।
What's Your Reaction?