অবৈধ কম্পিউটার দোকান উচ্ছেদে ডিএনসিসি ও থানায় ইসির চিঠি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে ঘিরে অনিয়ম ও প্রতারণা ঠেকাতে ইসি ভবনের সামনে গড়ে ওঠা অবৈধ কম্পিউটার ও ফটোকপি দোকান উচ্ছেদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দোকান সরাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও শেরে বাংলা নগর থানাকে চিঠি দিয়েছে সংস্থাটি। রোববার (২১ জুন) ইসির কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। কর্মকর্তা জানান, ইসির মৌখিক নির্দেশে একবার অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা অফিসিয়ালি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও শেরে বাংলা নগর থানাতে চিঠি দিয়েছি। ইসির জুন মাসের মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীতে এ বিষয়ে বলা হয়েছে, অবৈধভাবে গড়ে ওঠা জাতীয় পরিচয়পত্র সেবা সংশ্লিষ্ট ভ্রাম্যমান দোকান উচ্ছেদের জন্য শেরে বাংলা নগর থানার অফিসার্স ইনচার্জ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি প্রেরণ করা হয়েছে এবং উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধ কম্পিউটার দোকান উচ্ছেদে ডিএনসিসি ও থানায় ইসির চিঠি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে ঘিরে অনিয়ম ও প্রতারণা ঠেকাতে ইসি ভবনের সামনে গড়ে ওঠা অবৈধ কম্পিউটার ও ফটোকপি দোকান উচ্ছেদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দোকান সরাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও শেরে বাংলা নগর থানাকে চিঠি দিয়েছে সংস্থাটি।

রোববার (২১ জুন) ইসির কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

কর্মকর্তা জানান, ইসির মৌখিক নির্দেশে একবার অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা অফিসিয়ালি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও শেরে বাংলা নগর থানাতে চিঠি দিয়েছি।

ইসির জুন মাসের মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীতে এ বিষয়ে বলা হয়েছে, অবৈধভাবে গড়ে ওঠা জাতীয় পরিচয়পত্র সেবা সংশ্লিষ্ট ভ্রাম্যমান দোকান উচ্ছেদের জন্য শেরে বাংলা নগর থানার অফিসার্স ইনচার্জ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি প্রেরণ করা হয়েছে এবং উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow