অবৈধভাবে পেট্রোল-অকটেন সংগ্রহ করে চড়া দামে বিক্রি, নৈশপ্রহরীর জেল

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করে কালোবাজারে চড়া দামে বিক্রি করার অভিযোগে এক নৈশপ্রহরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। কারাগারে পাঠানো ওই নৈশপ্রহরীর নাম মো. সুমন সরদার। তিনি পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে। সুমন সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত মো. সুমন সরদার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর সেগুলো তিনি বেশি দামে বিক্রি করতেন। সে ধারাবাহিকতায় গত শুক্রবারও তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রোল সংগ্রহ করেন। এরপর সন্ধ্যায় আবারও পেট্রোল নিতে যায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এর আগে গত শুক্রবার সন্ধ্যার দিকে পৌরশহরের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার ক

অবৈধভাবে পেট্রোল-অকটেন সংগ্রহ করে চড়া দামে বিক্রি, নৈশপ্রহরীর জেল

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করে কালোবাজারে চড়া দামে বিক্রি করার অভিযোগে এক নৈশপ্রহরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই নৈশপ্রহরীর নাম মো. সুমন সরদার। তিনি পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে। সুমন সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত মো. সুমন সরদার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর সেগুলো তিনি বেশি দামে বিক্রি করতেন। সে ধারাবাহিকতায় গত শুক্রবারও তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রোল সংগ্রহ করেন। এরপর সন্ধ্যায় আবারও পেট্রোল নিতে যায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এর আগে গত শুক্রবার সন্ধ্যার দিকে পৌরশহরের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কালোবাজারে বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

আনোয়ার আল শামীম/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow