অবৈধভাবে মজুত ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, জরিমানা ৬০ হাজার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় দুটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে র‍্যাব-৭। এ অপরাধে গুদাম মালিকদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে র‍্যাব-৭ ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সহযোগিতায় আরেকটিঅভিযান চালানো হয়। র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু ব্যবসায়ী অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারজাত করছিলেন। পাশাপাশি তারা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লেবেল ব্যবহার করে তেল বাজারজাত করছিলেন বলে অভিযোগ রয়েছে। র‍্যাব জানায়, অভিযানে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদাম থেকে ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্

অবৈধভাবে মজুত ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, জরিমানা ৬০ হাজার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় দুটি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে র‍্যাব-৭। এ অপরাধে গুদাম মালিকদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে র‍্যাব-৭ ও বিএসটিআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের সহযোগিতায় আরেকটি
অভিযান চালানো হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অক্সিজেন মোড়, নাসিরাবাদ ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় কিছু ব্যবসায়ী অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারজাত করছিলেন। পাশাপাশি তারা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লেবেল ব্যবহার করে তেল বাজারজাত করছিলেন বলে অভিযোগ রয়েছে।

jagonews24

র‍্যাব জানায়, অভিযানে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদাম থেকে ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow