অভিনেতা-নাট্যকার আতাউর রহমান লাইফ সাপোর্টে

দেশের বরেণ্য অভিনেতা-নাট্যকার আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান। গণমাধ্যমে তিনি বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে-চিকিৎসকেরা তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’ পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে তখন আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। আরও পড়ুন:কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে ভাবতে পারিনি: চম্পা কারিনা কায়সারকে অবশেষে ভারতে নেয়া হচ্ছে, দোয়া চাইলেন বাবা  কিন্তু অবস্থার পুনরায় অবনতি হলে রবিবার (১০ মে) তাকে আ

অভিনেতা-নাট্যকার আতাউর রহমান লাইফ সাপোর্টে

দেশের বরেণ্য অভিনেতা-নাট্যকার আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

গণমাধ্যমে তিনি বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে-চিকিৎসকেরা তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন।

তবে ওই হাসপাতালে তখন আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:
কাঞ্চন ভাইয়ের এই দুঃসংবাদ এত তাড়াতাড়ি শুনতে হবে ভাবতে পারিনি: চম্পা 
কারিনা কায়সারকে অবশেষে ভারতে নেয়া হচ্ছে, দোয়া চাইলেন বাবা 

কিন্তু অবস্থার পুনরায় অবনতি হলে রবিবার (১০ মে) তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আতাউর রহমানের শারীরিক অবস্থার খবরে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ বিরাজ করছে। সহকর্মী ও অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow