অভিনেত্রী রিধিকার প্রেমিক হাসিবুর কারাগারে
বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৬ আগস্ট) ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুত হাসিবুরকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পুলিশের আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং এ পর্যন্ত পাওয়া তদন্তের তথ্য-উপাত্তে বাদীর অভিযোগের সমর্থনে যথেষ্ট তথ্য-প্রমাণ মিলেছে। পুলিশের আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে হাসিবুর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন। আরও পড়ুন অভিনেত্রী রিধিকার মৃত্যু: প্রেমিককে কারাগারে পাঠানোর আবেদন পুলিশের মামলার তদন্ত এখনও চলমান থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। জামিনে মুক্তি পেলে হাসিবুর পলাতক হওয়ার আশঙ্
বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৬ আগস্ট) ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুত হাসিবুরকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পুলিশের আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং এ পর্যন্ত পাওয়া তদন্তের তথ্য-উপাত্তে বাদীর অভিযোগের সমর্থনে যথেষ্ট তথ্য-প্রমাণ মিলেছে।
পুলিশের আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে হাসিবুর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।
মামলার তদন্ত এখনও চলমান থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। জামিনে মুক্তি পেলে হাসিবুর পলাতক হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার রিধিকার বসুন্ধরার বাসা থেকে হাসিবুর রহমানকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছিলেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ঘটনাটিকে কেন্দ্র করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় গ্রেফতারের পর রোববার আদালত হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এমডিএএ/এমআইএইচএস
What's Your Reaction?
