অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত বছরের ৭ নভেম্বর পুত্রসন্তানের মা হয়েছেন ক্যাট। সে কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। মাতৃত্বকালীন সেই ছুটি কাটিয়ে এবার তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার তার ফেরাটা একটু ভিন্ন। নিজেকে আর সিনেমায় সীমাবদ্ধ রাখছেন না এ অভিনেত্রী। নজর দিয়েছেন ওটিটি কনটেন্টেও। প্রথমবার কোনো ওয়েব সিরিজ বা ডিজিটাল প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ক্যাটরিনা। কারণ, বর্তমান সময়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো শিল্পীদের জন্য দারুণ সুযোগ তৈরি করছে। মা হওয়ার পর এখন তিনি এমন চরিত্র খুঁজছেন, যা তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এ ছাড়াও নতুন সিনেমার বিষয়েও ভাবছেন তিনি। জানা গেছে, ক্যাটরিনা নতুন নতুন গল্পের চিত্রনাট্য পড়া এবং বাছাই করা শুরু করেছেন। তিনি খুব ভেবেচিন্তে তার পরবর্তী প্রকল্পের সিদ্ধান্ত নেবেন। ২০২৭ সালের শেষ দিকে তিনি তার নতুন সিনেমা বা অন্য কোনো প্রকল্পের শুটিং শুরু করতে পারেন। কোনো কাজেই তাড়াহুড়া করতে চান না এ অভিনেত্রী। তার ভক্তরা এখন বড় পর্দা ক

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত বছরের ৭ নভেম্বর পুত্রসন্তানের মা হয়েছেন ক্যাট। সে কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। মাতৃত্বকালীন সেই ছুটি কাটিয়ে এবার তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার তার ফেরাটা একটু ভিন্ন। নিজেকে আর সিনেমায় সীমাবদ্ধ রাখছেন না এ অভিনেত্রী। নজর দিয়েছেন ওটিটি কনটেন্টেও। প্রথমবার কোনো ওয়েব সিরিজ বা ডিজিটাল প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ক্যাটরিনা।

কারণ, বর্তমান সময়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো শিল্পীদের জন্য দারুণ সুযোগ তৈরি করছে। মা হওয়ার পর এখন তিনি এমন চরিত্র খুঁজছেন, যা তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এ ছাড়াও নতুন সিনেমার বিষয়েও ভাবছেন তিনি।

জানা গেছে, ক্যাটরিনা নতুন নতুন গল্পের চিত্রনাট্য পড়া এবং বাছাই করা শুরু করেছেন। তিনি খুব ভেবেচিন্তে তার পরবর্তী প্রকল্পের সিদ্ধান্ত নেবেন। ২০২৭ সালের শেষ দিকে তিনি তার নতুন সিনেমা বা অন্য কোনো প্রকল্পের শুটিং শুরু করতে পারেন। কোনো কাজেই তাড়াহুড়া করতে চান না এ অভিনেত্রী। তার ভক্তরা এখন বড় পর্দা কিংবা ওটিটি— যেকোনো মাধ্যমে তার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

২০২৪ সালে মুক্তি পায় ক্যাটরিনা কাইফ অভিনীত সর্বশেষ সিনেমা ‘মেরি ক্রিসমাস’। শ্রীরাম রাঘবন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে ছিলেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। এর পর থেকে তিনি আলোচনা এবং গণমাধ্যম থেকে কিছুটা দূরেই ছিলেন। ক্যাটরিনা ‘ওয়েলকাম’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘এক থা টাইগার’– এর মতো ব্লকবাস্টার সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত। 

উল্লেখ্য, ২০২১ সালে ক্যাটরিনা আর ভিকি কৌশল বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছরের ৭ নভেম্বর পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন বলিউড দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। পুত্রের নাম রেখেছেন বিহান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow