অভিযানে গিয়ে অবরুদ্ধ চাকসু প্রতিনিধি ও ম্যাজিস্ট্রেট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ২ নম্বর গেট বাজারে অভিযান পরিচালনা করতে গিয়ে চাকসু প্রতিনিধি, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়দের দ্বারা অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চাকসু ও প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ২ নম্বর গেট এলাকায় বসবাস করে। অভিযোগের ভিত্তিতে সেখানে কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয় থেকে সাতটি দোকানকে জরিমানা করা হয়। পরে জাহান বেকারিতে জরিমানা করতে গেলে স্থানীয় কিছু লোক ক্ষুব্ধ হয়ে অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে।
স্থানীয়দের অভিযোগ, ২ নম্বর গেট বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এলাকা নয়, তাই সেখানে চাকসু প্রতিনিধিদের উপস্থিতির যৌক্তিকতা নেই। এছাড়া অভিযান ও জরিমানার প্রক্রিয়া নিয়ম অনুযায়ী পরিচালিত হয়নি বলেও দাবি করেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ‘অভিযোগের ভিত্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ২ নম্বর গেট বাজারে অভিযান পরিচালনা করতে গিয়ে চাকসু প্রতিনিধি, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়দের দ্বারা অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চাকসু ও প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ২ নম্বর গেট এলাকায় বসবাস করে। অভিযোগের ভিত্তিতে সেখানে কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয় থেকে সাতটি দোকানকে জরিমানা করা হয়। পরে জাহান বেকারিতে জরিমানা করতে গেলে স্থানীয় কিছু লোক ক্ষুব্ধ হয়ে অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে।
স্থানীয়দের অভিযোগ, ২ নম্বর গেট বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এলাকা নয়, তাই সেখানে চাকসু প্রতিনিধিদের উপস্থিতির যৌক্তিকতা নেই। এছাড়া অভিযান ও জরিমানার প্রক্রিয়া নিয়ম অনুযায়ী পরিচালিত হয়নি বলেও দাবি করেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা প্রায় ছয় থেকে সাতটি দোকানে জরিমানা করেছি। অভিযানে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য ও চাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাহান বেকারিতে অভিযোগের পরিপ্রেক্ষিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর উপস্থিত স্থানীয় কিছু লোক আমাদের ওপর তেড়ে আসে এবং অবরুদ্ধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা আমরা অবরুদ্ধ ছিলাম। এ সময় পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল নীরব। শারীরিকভাবে আঘাত না পেলেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা আমাদের প্রাণনাশের হুমকিও দিয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ‘দুই নম্বর গেট যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকা, তাই স্থানীয়রা প্রশ্ন তুলেছেন সেখানে কেন চাকসু প্রতিনিধিরা যাবে। এছাড়া তাদের অভিযোগ ছিল, নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়নি। অভিযানের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। তবে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। তখন পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়নি। আমরা বিষয়টি বুঝিয়ে বলি এবং তাদের অভিযোগ শুনলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।’
তিনি আরও বলেন, ‘জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট। একজন ম্যাজিস্ট্রেট চাইলে যেকোনো জায়গায় অভিযান পরিচালনা করতে পারেন। চাকসু প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই অভিযান পরিচালনা করেছেন এরপর ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্টদের সাথে ২ নাম্বার গেটে গিয়েছিল। জরিমানার বিষয়ে তাদের আপত্তি থাকলে সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জানাতে পারে।’