‘অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই জেলার চারটি আসনে বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছে’
সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় সাতক্ষীরার সঙ্গিতা মোড়ের টাইগার প্লাস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা আইনাল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান ভুট্টো, এ কে সজীব, মাহমুদুল ইসলাম, ছাত্রদল নেতা শাহিন ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর দলীয় কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, যা তৃণমূল পর্যায়ে অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষ করে অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই জেলার চারটি আসনেই বিএনপি প্রার্থীর
সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় কার্যক্রমে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টায় সাতক্ষীরার সঙ্গিতা মোড়ের টাইগার প্লাস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা আইনাল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুজ্জামান ভুট্টো, এ কে সজীব, মাহমুদুল ইসলাম, ছাত্রদল নেতা শাহিন ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর দলীয় কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, যা তৃণমূল পর্যায়ে অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষ করে অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই জেলার চারটি আসনেই বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছেন।
সভার শেষাংশে নেতারা মতপার্থক্য দূর করে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
What's Your Reaction?