অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টল ভাড়া মওকুফ

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। এবারের বইমেলায় স্টল ভাড়া মওকুফ করেছে সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী হলে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। ১. অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ শুরু হয়ে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। ২. বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। ৩. ২০২৬ এর বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একইদিন ১৯ ফেব্রুয়া

অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টল ভাড়া মওকুফ

অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। এবারের বইমেলায় স্টল ভাড়া মওকুফ করেছে সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী হলে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করেন। এরপর প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

১. অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ শুরু হয়ে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে।
২. বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।
৩. ২০২৬ এর বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একইদিন ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow