অর্থ বিভাগের দুই সরকারি ফ্ল্যাটে বাসা বরাদ্দের আবেদন আহ্বান

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ঢাকার মতিঝিল এলাকার দুটি সরকারি আবাসিক ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী কর্মচারীদের আগামী ২০ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার (১৩ জুলাই) অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশ অনুযায়ী, মতিঝিল হাসপাতাল জোনের ভবন-১২২-এর ফ্ল্যাট-০৮ এবং মতিঝিল এলাকার বি/১৩০ নম্বর ভবনের সি-৬ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। উভয় ফ্ল্যাটই সি-১ শ্রেণির। এতে বলা হয়েছে, ১০ম থেকে ১৪তম গ্রেডের (মূল বেতন ১৩ হাজার ৫০ টাকা বা তদূর্ধ্ব) কর্মচারীরা এসব বাসার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের প্রশাসন-৪ শাখা অথবা অর্থ বিভাগের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট বাসার অবস্থান ও মান সরেজমিনে পরিদর্শনেরও অনুরোধ জানানো হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, বিধিবহির্ভূত, গ্রেড-অযোগ্য কিংবা নির্ধারিত সময়ের পরে জমা পড়া আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এমএএস/এমকেআর

অর্থ বিভাগের দুই সরকারি ফ্ল্যাটে বাসা বরাদ্দের আবেদন আহ্বান

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ঢাকার মতিঝিল এলাকার দুটি সরকারি আবাসিক ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী কর্মচারীদের আগামী ২০ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশ অনুযায়ী, মতিঝিল হাসপাতাল জোনের ভবন-১২২-এর ফ্ল্যাট-০৮ এবং মতিঝিল এলাকার বি/১৩০ নম্বর ভবনের সি-৬ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। উভয় ফ্ল্যাটই সি-১ শ্রেণির।

এতে বলা হয়েছে, ১০ম থেকে ১৪তম গ্রেডের (মূল বেতন ১৩ হাজার ৫০ টাকা বা তদূর্ধ্ব) কর্মচারীরা এসব বাসার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের প্রশাসন-৪ শাখা অথবা অর্থ বিভাগের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট বাসার অবস্থান ও মান সরেজমিনে পরিদর্শনেরও অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, বিধিবহির্ভূত, গ্রেড-অযোগ্য কিংবা নির্ধারিত সময়ের পরে জমা পড়া আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

এমএএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow