অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক উন্নয়নে ২৮১ কোটি টাকা ব্যয় অনুমোদন

‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের পূর্তকাজে প্রায় ২৮১ কোটি (২৮০ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৬৮৪ টাকা) টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সূত্রে জানা যায়, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের (প্যাকেজ-ডব্লিউপি-০১)- এর পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে সাতটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ৪টি দরপ্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। আরও পড়ুন রাশিয়া ও কানাডা থেকে কেনা হচ্ছে ৩৫১ কোটি টাকার সার দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ঢাকার এম এ এইচ কন্সট্রাকশন লিমিটেডকে প্রকল্পটি বাস্তবায়নের কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১৩৪ কোটি ৫২ লাখ ৩ হাজার ৬৬৮ টাকা। সড়ক পরিবহন ও মহ

অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক উন্নয়নে ২৮১ কোটি টাকা ব্যয় অনুমোদন

‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের পূর্তকাজে প্রায় ২৮১ কোটি (২৮০ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৬৮৪ টাকা) টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সূত্রে জানা যায়, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের (প্যাকেজ-ডব্লিউপি-০১)- এর পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে সাতটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ৪টি দরপ্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ঢাকার এম এ এইচ কন্সট্রাকশন লিমিটেডকে প্রকল্পটি বাস্তবায়নের কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১৩৪ কোটি ৫২ লাখ ৩ হাজার ৬৬৮ টাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ ব্যয়ের অনুমোদন দিয়েছে।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আর এক প্রস্তাবরে পরিপ্রেক্ষিতে,‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের (প্যাকেজ- ডব্লিউপি-০২)- এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

জানা যায়, প্রকল্পের পূর্তকাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ছয়টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ‍দুটি দরপ্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং রিমি নির্মাণ লিমিটেডকে প্রকল্পটি বাস্তবায়নের কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৪৬ কোটি ৪৭ লাখ ১১ হাজার ১৬ টাকা।

এমএএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow