অসলোতে মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় তিন ভাই গ্রেপ্তার
নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছেন। খবর শাফাক নিউজের। রোববার ভোরে দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রবেশপথে একটি আইইডি বা তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। এতে ভবনের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনের বয়স বিশের কোঠায়। তারা তিন ভাই। তারা নরওয়ের নাগরিক হলেও তাদের পরিবারের মূল শিকড় ইরাকে। পুলিশ কর্মকর্তা ক্রিশ্চিয়ান হ্যাটলো বলেন, তিন ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাসী বোমা হামলার সন্দেহ করা হচ্ছে। তাদের মধ্যে একজন বোমাটি স্থাপন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে, আর বাকি দুজন পরিকল্পনায় জড়িত ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, এর আগে এই তিনজনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক তদন্ত ছিল না। নরওয়ের বিচার ও জননিরাপত্তা মন্ত্রী অ্যাস্ট্রি আস-হ্যানসেন বলেছেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও সন্দেহভাজনদের গ্রেপ্তার হওয়া এই মামলায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে বোমা হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছেন। খবর শাফাক নিউজের।
রোববার ভোরে দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রবেশপথে একটি আইইডি বা তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। এতে ভবনের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনের বয়স বিশের কোঠায়। তারা তিন ভাই। তারা নরওয়ের নাগরিক হলেও তাদের পরিবারের মূল শিকড় ইরাকে।
পুলিশ কর্মকর্তা ক্রিশ্চিয়ান হ্যাটলো বলেন, তিন ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাসী বোমা হামলার সন্দেহ করা হচ্ছে। তাদের মধ্যে একজন বোমাটি স্থাপন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে, আর বাকি দুজন পরিকল্পনায় জড়িত ছিলেন।
তবে পুলিশ জানিয়েছে, এর আগে এই তিনজনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক তদন্ত ছিল না।
নরওয়ের বিচার ও জননিরাপত্তা মন্ত্রী অ্যাস্ট্রি আস-হ্যানসেন বলেছেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও সন্দেহভাজনদের গ্রেপ্তার হওয়া এই মামলায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
What's Your Reaction?