অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটের স্বপ্নে বিভোর জিম্বাবুয়ে

এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখছে ক্রিকেট দুনিয়া। একদিন আগেই নেপালকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয় ইতালি। আজ আরও এক নতুন বিষ্ময়ের জন্ম দিল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের ঐতিহাসিক জয় পেয়েছে তারা। এর ফলে গ্রুপপর্বে টানা দুই জয় পেল রাজা-মুজারাবানিরা। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়ে মুজারাবনি জানালেন সুপার এইটে চোখ রাখছেন তারা।  টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের আগে নিজেদের প্রথম ম্যাচে ওমানকেও হারিয়েছিল সিকান্দার রাজার দল। এই মুহুর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ফিফটি করেন ব্রায়ান বেনেট। রান তাড়ায় শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর ম্যাক্সওয়েল-রেনশদের ব্যাটে এগোলেও শেষদিকে আস্কিং রানরেটের সাথে তাল মেলাতে পারেনি অজিরা। অলআউট হয় ১৪৬ রানে। জিম্বাবুয়ের হয়ে চার ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি। ম্যাচ সেরা হয়ে মুজারাবানি

অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটের স্বপ্নে বিভোর জিম্বাবুয়ে

এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখছে ক্রিকেট দুনিয়া। একদিন আগেই নেপালকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয় ইতালি। আজ আরও এক নতুন বিষ্ময়ের জন্ম দিল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের ঐতিহাসিক জয় পেয়েছে তারা। এর ফলে গ্রুপপর্বে টানা দুই জয় পেল রাজা-মুজারাবানিরা। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়ে মুজারাবনি জানালেন সুপার এইটে চোখ রাখছেন তারা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের আগে নিজেদের প্রথম ম্যাচে ওমানকেও হারিয়েছিল সিকান্দার রাজার দল। এই মুহুর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ফিফটি করেন ব্রায়ান বেনেট। রান তাড়ায় শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর ম্যাক্সওয়েল-রেনশদের ব্যাটে এগোলেও শেষদিকে আস্কিং রানরেটের সাথে তাল মেলাতে পারেনি অজিরা। অলআউট হয় ১৪৬ রানে। জিম্বাবুয়ের হয়ে চার ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি।

ম্যাচ সেরা হয়ে মুজারাবানি বলেন, ‘হ্যা, ভালো লাগছে(জিততে পেরে), কোয়ালিফাই(সুপার এইটে) করতে পারলে আরো ভালো লাগবে৷ তাই পরের ধাপ নিয়ে চিন্তা করছি।’

বল হাতে দারুণ করেছেন। পাওয়ার প্লেতেই শিকার করেছেন জশ ইংলিশ ও টিম ডেভিডের উইকেট। এরপর শেষদিকপ ৬৫ রান করা ম্যাট রেনশকে সাজঘরে ফেরান মুজারাবানিকে। এরপর বোল্ড করেন অ্যাডাম জাম্পাকে।

বোলিং নিয়ে মুজারাবানি বলেন, ‘হ্যা, অবশ্যই অন্যতম সেরা(বোলিং)। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের বোলিং করেছি। খুবই খুশি আজকে ভালো করতে পেরেছি। কন্ডিশন ভিন্ন ছিল, তবে ভালো দিক ছিল বাউন্ডারি আমার পক্ষে ছিল। তো আমাকে বাউন্ডারি ব্যবহার করতে হতো এবং উইকেট খুবই স্লো ছিল। আমি মানিয়ে নিয়েছি।’ এমন জয়ে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন মুজারাবানি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, দলের সবাই সত্যিই ভালো বোলিং করেছে এবং প্রত্যেকেই দলের জন্য খেলেছে। হ্যা আমরা রিচকে(এনগারাভা) মিস করেছি, কিন্তু ব্র্যাড (ইভান্স) দারুণ বল করেছে৷ বিশেষ করে আপনি যখন অনেক লম্বা হবেন তখন কখনো কখনো ইয়র্কার করা বেশ কঠিন।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow