অস্ট্রেলিয়ান ফুটবলে কেলেঙ্কারি: গ্রেফতার বিশ্বকাপে খেলা ফুটবলার!

২০২৬ ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলেছিলেন; কিন্তু বিশ্বকাপ শেষ হতে না হতেই বড় বিতর্কে জড়িয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তরুণ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান ভলপাতো। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে পুলিশ তাকে আটক করে। এরপর করা মাদক পরীক্ষায় তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ। ২২ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে একই রাতে দু’বার ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ ওঠে। স্থানীয় সময় প্রথমবার রাত প্রায় ১১টার দিকে এবং দ্বিতীয়বার রাত ১টার দিকে সিডনির একই এলাকায় তাকে থামায় পুলিশ। দুই ক্ষেত্রেই তিনি নির্ধারিত গতিসীমার চেয়ে অনেক বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দ্বিতীয়বার আটক হওয়ার সময় আরও গুরুতর তথ্য সামনে আসে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভলপাতো তার বিএমডব্লিউ কুপে গাড়িটি ঘণ্টায় ১০৯ কিলোমিটার গতিতে চালাচ্ছিলেন, যেখানে ওই সড়কে সর্বোচ্চ অনুমোদিত গতি ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। প্রথমে তার অ্যালকোহল পরীক্ষা করা হলে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পরে মাদক পরীক্ষা করা হলে প্রাথমিক ফলাফলে কোকেনের উপস্থিতি পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিষয়টি এখনও চূড়া

অস্ট্রেলিয়ান ফুটবলে কেলেঙ্কারি: গ্রেফতার বিশ্বকাপে খেলা ফুটবলার!

২০২৬ ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলেছিলেন; কিন্তু বিশ্বকাপ শেষ হতে না হতেই বড় বিতর্কে জড়িয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তরুণ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান ভলপাতো। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে পুলিশ তাকে আটক করে। এরপর করা মাদক পরীক্ষায় তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ।

২২ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে একই রাতে দু’বার ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ ওঠে। স্থানীয় সময় প্রথমবার রাত প্রায় ১১টার দিকে এবং দ্বিতীয়বার রাত ১টার দিকে সিডনির একই এলাকায় তাকে থামায় পুলিশ। দুই ক্ষেত্রেই তিনি নির্ধারিত গতিসীমার চেয়ে অনেক বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

দ্বিতীয়বার আটক হওয়ার সময় আরও গুরুতর তথ্য সামনে আসে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভলপাতো তার বিএমডব্লিউ কুপে গাড়িটি ঘণ্টায় ১০৯ কিলোমিটার গতিতে চালাচ্ছিলেন, যেখানে ওই সড়কে সর্বোচ্চ অনুমোদিত গতি ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার।

প্রথমে তার অ্যালকোহল পরীক্ষা করা হলে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পরে মাদক পরীক্ষা করা হলে প্রাথমিক ফলাফলে কোকেনের উপস্থিতি পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। নিয়ম অনুযায়ী পুলিশ তার মুখের তরলের দ্বিতীয় নমুনা সংগ্রহ করেছে। সেই নমুনার পরীক্ষার ফলই নিশ্চিত করবে প্রাথমিক পরীক্ষার ফল সঠিক ছিল কি না।

তদন্ত চলমান থাকলেও ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ইতোমধ্যে ভলপাতোর ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করেছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ।

বর্তমানে ইতালিয়ান সিরি আ ক্লাব সাসুয়োলোর হয়ে খেলছেন ভলপাতো। তার ফুটবল ক্যারিয়ারও বেশ ব্যতিক্রমধর্মী। অস্ট্রেলিয়ায় জন্ম হলেও ইতালিয়ান বংশোদ্ভূত হওয়ায় তিনি ইতালির নাগরিকত্বও ধারণ করেন। ইতালির বয়সভিত্তিক জাতীয় দলের হয়েও খেলেছেন এই মিডফিল্ডার। দীর্ঘদিন আজ্জুরিদের সিনিয়র দলে ডাকের অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন।

সম্প্রতি শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে ওঠে অস্ট্রেলিয়া। একই গ্রুপে ছিল প্যারাগুয়ে ও তুরস্ক। তবে নকআউট পর্বে মিশরের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। সেই পরাজয়ে সম্ভাব্য আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচও আর দেখা হয়নি।

বিশ্বকাপের পর জাতীয় দলের এক ফুটবলারের বিরুদ্ধে এমন অভিযোগে অস্ট্রেলিয়ার ফুটবলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন সবার নজর নিশ্চিত মাদক পরীক্ষার ফলাফলের দিকে। যদি দ্বিতীয় পরীক্ষাতেও কোকেনের উপস্থিতি নিশ্চিত হয়, তাহলে আইনি জটিলতার পাশাপাশি ফুটবল ক্যারিয়ারেও বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন ক্রিশ্চিয়ান ভলপাতো।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow