অস্ট্রেলিয়ার জন্য কঠিন ছিল, স্বীকার করলেন ওয়েবস্টার
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের সামনে বেশ কঠিন সময় পার করেছে অস্ট্রেলিয়া। গরম আবহাওয়া, তুলনামূলক ফ্ল্যাট হয়ে যাওয়া উইকেট এবং দীর্ঘ সময় ফিল্ডিং করেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তদের থামাতে পারেনি স্বাগতিকরা। দিন শেষে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসাই করতে হলো অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়েবস্টার স্বীকার করেছেন, এটি ছিল অস্ট্রেলিয়ার জন্য কঠিন একটি দিন। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা কঠিন দিনগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতেই হবে। সকালে যখন উইকেটে কিছুটা সহায়তা ছিল, তখন তারা দারুণ ব্যাটিং করেছে এবং দুপুরেও সেটি ধরে রেখেছে। তারা স্পিনও ভালো খেলেছে, কখনো আক্রমণাত্মক হয়েছে, আবার কখনো চাপ শোষণ করেছে। তাই তাদের পুরো কৃতিত্ব দিতে হবে। আজ তারা দুর্দান্ত ব্যাটিং করেছে।’ বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন নিয়েও প্রশংসা করেছেন তিনি। ওয়েবস্টারের মতে, টেস্ট ক্রিকেটে এমন লম্বা সময়ের লড়াই খুব স্বাভাবিক, ‘এটাই টেস্ট ক্রিকেট। গরম আবহাওয়া, ফ্ল্যাট উইকেট, সবসময় এমন হবে না যে দুই দিন বল চারপাশে উড়বে, বাউন্ডারি আর উইকেট আসবে। এটা আবার সেই পু
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটিংয়ের সামনে বেশ কঠিন সময় পার করেছে অস্ট্রেলিয়া। গরম আবহাওয়া, তুলনামূলক ফ্ল্যাট হয়ে যাওয়া উইকেট এবং দীর্ঘ সময় ফিল্ডিং করেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তদের থামাতে পারেনি স্বাগতিকরা।
দিন শেষে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসাই করতে হলো অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়েবস্টার স্বীকার করেছেন, এটি ছিল অস্ট্রেলিয়ার জন্য কঠিন একটি দিন। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা কঠিন দিনগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতেই হবে। সকালে যখন উইকেটে কিছুটা সহায়তা ছিল, তখন তারা দারুণ ব্যাটিং করেছে এবং দুপুরেও সেটি ধরে রেখেছে। তারা স্পিনও ভালো খেলেছে, কখনো আক্রমণাত্মক হয়েছে, আবার কখনো চাপ শোষণ করেছে। তাই তাদের পুরো কৃতিত্ব দিতে হবে। আজ তারা দুর্দান্ত ব্যাটিং করেছে।’
বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন নিয়েও প্রশংসা করেছেন তিনি। ওয়েবস্টারের মতে, টেস্ট ক্রিকেটে এমন লম্বা সময়ের লড়াই খুব স্বাভাবিক, ‘এটাই টেস্ট ক্রিকেট। গরম আবহাওয়া, ফ্ল্যাট উইকেট, সবসময় এমন হবে না যে দুই দিন বল চারপাশে উড়বে, বাউন্ডারি আর উইকেট আসবে। এটা আবার সেই পুরোনো ধাঁচের লড়াই ছিল। শেষ তিন দিনও আমাদের এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’
বাংলাদেশকে দ্রুত অলআউট করতে অস্ট্রেলিয়া একের পর এক পরিকল্পনা বদলেছে। পেস, স্পিন, ওয়াইড বলের পাশাপাশি বাউন্সারও ব্যবহার করেছে তারা। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। ওয়েবস্টার বলেন, ‘আমরা কয়েকটি ভিন্ন পরিকল্পনা চেষ্টা করেছি। ওয়াইড, সোজা, স্পিন এবং শেষ দিকে প্যাটের কিছু বাউন্সারও ছিল, যাতে একটি উইকেট পাওয়া যায়। কিন্তু তারা ভালো ব্যাটিং করেছে। আগামীকাল আমাদের আরও কিছু পরিকল্পনা নিয়ে আসতে হবে।’
গরমের কারণে একসঙ্গে নিয়মিত বোলারদের ওপর বেশি চাপ দিতে চাননি তারা, ‘এটা খুব গরমের দিন ছিল। আমাদের তিনজন মূল পেসার এবং নাথান আছে। তারা নাথানকে ভালো খেলেছে, তাই আমাদের আবার মিডিয়াম পেসে ফিরতে হয়েছে। আমি ও গ্রিনির মধ্যে মোটামুটি ২০ ওভার ভাগ হয়েছে, সঙ্গে মার্ন ও হেডিও কিছু ওভার করেছে। এটা ছিল দীর্ঘ একটি টেস্ট দিনের লড়াই।’
তবে ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি বলেই মনে করেন ওয়েবস্টার। তার বিশ্বাস, শেষ ইনিংসে ব্যাটিং করার আগে বাংলাদেশকে চাপে ফেলার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার।
তিনি বলেন, ‘আমাদের ড্রেসিংরুমের মান নিয়ে আমি নিশ্চিত, সবাই এখনো এই ম্যাচ জেতার পথ খুঁজছে। প্রথমে শেষ চার উইকেট যত দ্রুত সম্ভব নিতে হবে। এরপর সম্ভবত দুই দিন খুব ভালো ব্যাটিং করতে হবে। কঠিন হবে, কোনো সন্দেহ নেই। তবে আমাদের ড্রেসিংরুমের ছেলেদের বিশ্বাস আছে, এই ম্যাচ জেতার সামর্থ্য আমাদের রয়েছে।’
এসকেডি/আইএন
What's Your Reaction?